‘ওঁর আত্মা কলুষিত’, প্রয়াত নানাকে ‘রাবণ’-এর সঙ্গে তুলনা করলেন তনুশ্রী

গত ৮ অক্টোবর গোয়ায় ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নানা পাটেকর। খুব স্বাভাবিকভাবেই অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছিল গোটা বলিউড। কিন্তু নানা পাটেকারের মৃত্যুর পরেও বিরূপ মন্তব্য করতে শোনা যায় তনুশ্রী দত্তকে, যিনি এক সময় অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন।

Published on: Oct 10, 2026, 22:12:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গত ৮ অক্টোবর গোয়ায় ৭৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নানা পাটেকর। খুব স্বাভাবিকভাবেই অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছিল গোটা বলিউড। কিন্তু নানা পাটেকারের মৃত্যুর পরেও বিরূপ মন্তব্য করতে শোনা যায় তনুশ্রী দত্তকে, যিনি এক সময় অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন।

প্রয়াত নানাকে ‘রাবণ’ বলে কটাক্ষ করে বিস্ফোরক তনুশ্রী
প্রয়াত নানাকে ‘রাবণ’ বলে কটাক্ষ করে বিস্ফোরক তনুশ্রী

নানা পাটেকারের সঙ্গে তনুশ্রী দত্তর সম্পর্ক যে ভালো ছিল না সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু অভিনেতার মৃত্যুর পরেও তাঁকে নিয়ে যে মন্তব্য করেছেন অভিনেত্রী তাতে অনেকেই অসন্তুষ্ট হয়েছিলেন। এবার নিজের সেই মন্তব্যের সমালোচনার জবাব দিতে একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী।

আরও পড়ুন: 'দেব যদি পরিচালনা করে, আমি নায়ক হতে রাজি', ‘দেশু ৭’-এর ইভেন্ট থেকে বড় ঘোষণা জিতের

তনুশ্রী একটি লাইভ ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি বলেন, মৃত্যু নিয়ে কথা বললে যদি কেউ খারাপ মনে করে তাহলে রাবণের কুশপুত্তলিকা পোড়ানো বন্ধ করা উচিত। এরপর ওই ভিডিওই নানা পাটেকারকে একাধিক নামে অভিহিত করেন অভিনেত্রী।

ভিডিও চলাকালীন অভিনেত্রী বলেন, যারা আমায় ট্রোল করেছেন তারা কেন আমাকে নিয়ে সমালোচনা করছেন আমি বুঝতে পারছি না। যে মানুষটা আমার জীবন নষ্ট করে দিয়েছে তাকে আমি ইভিল ডেড বলেছি। এটি অন্যায় কোথায়। উনি মৃত্যুর পরেও আমাকে সমালোচিত হতে বাধ্য করে গেলেন। আমাকে সমস্যায় ফেলে গেলেন। ওঁর আত্মা এতটাই কলুষিত।

তনুশ্রী আরও বলেন, আমি সত্য বলতে কখনো দ্বিধাবোধ করি না। একজন মানুষ মারা গিয়েছেন বলেই ওনার করা সমস্ত অন্যায় অদৃশ্য হয়ে যেতে পারে না। উনি আমার উপর কালা জাদু প্রয়োগ করার চেষ্টা করেছিলেন, শরীরে বিষক্রিয়া করার জন্য এক পরিচারিকাকে নিয়োগ করেছিলেন উনি।

এরপর হঠাৎ করেই তিনি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রসঙ্গ টেন এনে বলেন, সুশান্ত সিং রাজপুত এবং তার ম্যানেজারের মামলা নতুন করে সামনে উঠে আসছে। তদন্তে অনেক নাম সামনে উঠে আসছে। যদি কেউ দূরদূরান্ত থেকেও এর সঙ্গে যুক্ত থাকে তাদের নাম সামনে উঠে আসবে। আমার মনে হচ্ছে তাই উনি মারা যাননি বরং পালিয়ে গিয়েছেন।

আরও পড়ুন: বৃষ্টি মাথায় নিয়ে এলেন ভক্তরা, শুরু হল ‘দেশু ৭’- এর ট্রেলার লঞ্চ ইভেন্ট, নাচে গানে মেতে উঠলেন সকলে

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'হর্ন 'ওকে' প্লিজ'স' ছবির সেটে তনুশ্রী নানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। ২০১৮ সালে 'মি টু' আন্দোলনের সময় এই অভিযোগটি প্রকাশ্যে আসে। নানার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়, যিনি অভিযোগগুলো অস্বীকার করেন। ২০১৯ সালে, পর্যাপ্ত প্রমাণের অভাবে মামলাটি বন্ধ করে দেওয়া হয়। ২০২৫ সালে, মুম্বাই আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালত নানার বিরুদ্ধে ফৌজদারি মামলাটি আনুষ্ঠানিকভাবে খারিজ করে দেয়, কারণ অভিযোগটি আইনি সময়সীমার পরে দায়ের করা হয়েছিল।