...
...
Next Story

‘আমাদের তো দাঁতগুলো মিলেমিশে গেছে, তাই দরজা লক করে…’, শেষ মিলন হবে কতদিনে, শোলাঙ্কিকে নিয়ে আবেগঘন বোনু তনুশ্রী

গৌরব-শোলাঙ্কি ম্যাজিক ব্য়র্থ দ্বিতীয়বারে। শেষ হল মিলন হবে কতদিনের পথচলা। শ্যুটিং শেষে অনস্ক্রিন দিদিকে নিয়ে মনছোঁয়া বার্তা তনুশ্রীর।

Published on: May 31, 2026, 19:00:21 IST
Advertisement

ছোটপর্দার দর্শকদের জন্য এক মন খারাপ করা খবর। শুরু হওয়ার মাত্র সাড়ে ছয় মাসের মাথাতেই পথ চলা শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিলন হবে কতদিনে-র। স্টার জলসার টিআরপি টপারদের সঙ্গে টক্কর দিতে গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায় জুটিকে ফিরিয়ে যে মাস্টারস্ট্রোক খেলেছিল চ্যানেল কর্তৃপক্ষ, তা শেষমেশ বক্স অফিস বা টিআরপি তালিকায় ম্যাজিক তৈরি করতে পারল না। আর তাই এত দ্রুতই ইতি টানতে হলো এই সফরকে। ধারাবাহিকের শ্যুটিংয়ের শেষ দিনে নিজের অনস্ক্রিন দিদি শোলাঙ্কিকে জড়িয়ে ধরে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তা দিলেন অভিনেত্রী তনুশ্রী সাহা।

‘আমাদের তো দাঁতগুলো মিলেমিশে গেছে, তাই দরজা লক করে…’, শেষ মিলন হবে-র সফর, শোলাঙ্কিকে নিয়ে আবেগঘন বোনু তনুশ্রী
‘আমাদের তো দাঁতগুলো মিলেমিশে গেছে, তাই দরজা লক করে…’, শেষ মিলন হবে-র সফর, শোলাঙ্কিকে নিয়ে আবেগঘন বোনু তনুশ্রী

আমাদের ভাগ্য থেকে মানসিকতা— সব এক! তনুশ্রীর চোখে জল

মিলন হবে কতদিনে ধারাবাহিকে দুই বোনের চরিত্রে অভিনয় করতেন শোলাঙ্কি রায় এবং তনুশ্রী সাহা। ক্যামেরার সামনের সেই দিদি-বোনের রসায়ন যে অফ-ক্যামেরাতেও কতটা গভীর ছিল, তা প্রকাশ পেল তনুশ্রীর পোস্টে। শোলাঙ্কিকে নিজের মাশুকা (প্রেমিকা) দিদি বলে সম্বোধন করে তনুশ্রী লেখেন, দিদি-বোনের কাস্টিং সাধারণত মুখের মিল দেখে করা হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে মানসিকতা, ভাগ্য-দুর্ভাগ্য, মেন্টাল হেলথ, রুচি, জীবন— এমনকি দাঁতগুলোও মিলেমিশে এক হয়ে গিয়েছে!

শুটিং সেটের মেকআপ রুমের সেই নিভৃত মুহূর্তগুলোর কথা মনে করে তনুশ্রী আরও যোগ করেন, তাই হয়তো দরজা লক করে নিজের সমস্ত সিক্রেট বা ভেতরের কথাগুলো উগরে দিতে পারতাম। একদম হার্ট টু হার্ট কথা হতো আমাদের'। পোস্টে শোলাঙ্কির প্রতি নিজের ভালোবাসা উজাড় করে দিয়ে আই লাভ ইউ বলতেও ভোলেননি তনুশ্রী। শেষে নিজেকে শোলাঙ্কির আদরের নীরু হিসেবে উল্লেখ করেছেন তিনি।

কেন ব্যর্থ হলো গৌরব-শোলাঙ্কি জুটি?

খড়ি আর ঋদ্ধিমানের সেই ম্যাজিক মাথায় রেখেই গৌরব ও শোলাঙ্কিকে একসঙ্গে কাস্ট করা হয়েছিল। কিন্তু গল্পের দুর্বলতা কাছে শেষমেশ টিকতে পারল না এই ধারাবাহিক। সাড়ে ছয় মাসের এই সংক্ষিপ্ত সফর শেষ হওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ পুরো টিমের। তবে ধারাবাহিকের টিআরপি যাই হোক না কেন, মিলন হবে কতদিনে তনুশ্রীকে শোলাঙ্কির মতো এক আজীবনের বন্ধুত্ব উপহার দিয়ে গেল, তা বলাই বাহুল্য।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe