...
...
Next Story

Happy Birthday Arijita: ‘বাবুর মা’ অরিজিতার জন্মদিন, ভালোবাসায় ভরাল ‘নিম ফুল’ গার্ল গ্যাং অরিজিতা-মানসী

অরিজিতার জন্মদিনে তাঁকে ভালোবাসায় ভরালেন তাঁর দুই গার্লফ্রেন্ড মানসী ও তনুশ্রী। নিম ফুলের মধু ধারবাহিকে কাজ করার সময় থেকেই দৃঢ় হয় তাঁদের বন্ধন।

Published on: Jun 19, 2026, 16:06:00 IST
Advertisement

অনেকেই দাবি করে থাকেন, অভিনেত্রীরা নাকি ‘ভালো বন্ধু’ হতে পারে না! এমনকী, সিনেমা বা সিরিয়ালের সেটে একাধিক মহিলা তারকা থাকা মানেই চুলোচুলি! যদিও এসব যে ভ্রান্ত ধারণা তা প্রমাণ করেছেন বহু সুন্দরীই। টলিউডেও এমন উদাহরণ ভুরিভুরি। সোশ্যাল মিডিয়ায় যেমন বেশ জনপ্রিয় ছোট পর্দার তিন মুখ অরিজিতা মুখোপাধ্যায়, তনুশ্রী গোস্বামী ও মানসী সিনহা। একসঙ্গে নিম ফুলের নায়িকা ধারাবাহিকে কাজ করার সময় বন্ধুত্বের বন্ধন দৃঢ় হয়। সুখে-দুঃখে তারপরই একে-অপরের ঢাল। কখনো রেস্তোরাঁ হপিং, কখনো শপিং আর কখনো ক্যাফেতে ধোঁয়া ওঠা কফি মগ সামনে রেখে, প্রাণখোলা আড্ডা। এবার যেমন অরিজিতার জন্মদিনে তাঁকে ভালোবাসায় ভরালেন তাঁর দুই গার্লফ্রেন্ড মানসী ও তনুশ্রী।

অরিজিতার জন্মদিনে শুভেচ্ছা জানালেন অরিজিতা, মানসী।
অরিজিতার জন্মদিনে শুভেচ্ছা জানালেন অরিজিতা, মানসী।

মানসী সিনহা বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানতে গিয়ে লিখলেন, ‘আমাদের দু’জনের একসঙ্গে একটা ছবিও খুঁজে পাওয়া গেল না যেখানে মাঝখানে কোনো থার্ড পারসন নেই! অনেক খুঁজে-খুঁজে একটা ছবি বের করলাম, কিন্তু সেখানেও আমাদের চিরপরিচিত থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হাজির। কিছু করার নেই! যাই হোক, আমাদের সিঙ্গেল ছবিগুলো তো বহুবার পোস্ট হয়ে গেছে, সেগুলো দেখে আর কারও নতুন করে ইন্টারেস্ট হবে না। তাই এই ছবিটাই রইল।’ এখানে কিন্তু থার্ড পার্সন অর্থাৎ তনুশ্রী।

‘শুভ জন্মদিন! তোমার সারা বছরটা খুব ভালো কাটুক, কাজের সাফল্যে ভরে উঠুক। আর আমি যে তোমাকে একদমই পছন্দ করি না, সেটা তো তুমি ভালো করেই জানো! তাই আমাদের থার্ড পারসনটাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। আমাদের দু’জনের ঝগড়া হলে মাঝখান থেকে সামলাবে কে বলো?’, অরিজিতার জন্য আরও লেখেন মানসী। সঙ্গে দেন দুটো ছবি। একটি নিম ফুলের সেটে তোলা সেলফি। অরিজিতা আর মানসীর সঙ্গে দেখা মিলল ঘুমন্ত তনুশ্রীর। আরেকটি একটি শ্যুটিং স্টিল।

অন্য দিকে, অরিজিতার জন্য পোস্ট করেছেন তনুশ্রীও। তিনি লিখেছেন, ‘আরও একটা বছর, আরও ভরসা ও বন্ধুত্বের জমাট, আরও গসিপের ব্যাগ, আরও বকাঝকার সুযোগ, আরও 'বড়দি তুই কোথায়', 'মেজো দরকার আছে' শোনার অবকাশ। আরও আরও লিপস্টিক শেয়ার, নতুন খাবারের খবর, গুগল পে, গাড়ির সামনের সিট… সব কিছু আরও আরও হোক।তারই ফাঁকে টুক করে বলে দিই, শুভ জন্মদিন মেজো।’ প্রসঙ্গত, নিম ফুলের মধু ধারাবাহিকে বড় জা হিসেবে দেখা গিয়েছিল তনুশ্রীকে, আর অরিজিতা ছিলেন মেজ জা। আর সেই থেকে একে-অপরকে তাঁরা সেই নামেই ডাকেন।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe