...
...
Next Story

Tarakata: রাগী বিক্রমের বিপরীতে শান্ত প্রিয়াঙ্কা! প্রকাশ্যে ‘তারকাটা’- র প্রথম ঝালক

Tarakata: জি ফাইভ-এর পর্দায় আসন্ন এই সিরিজের মোশন পোস্টারে বিক্রমকে দেখেই অবাক হয়ে যান সকলে। সারা মুখে রক্ত, উগ্র হাসি এবং হাতে বন্দুক। সব মিলিয়ে একটা পৈশাচিক ভাব যেন রয়েছে বিক্রমের মধ্যে। এবার মুক্তি পেল সিরিজের শিল্পীদের প্রথম লুক।

Published on: Apr 17, 2026, 12:01:02 IST
Advertisement

Tarakata First Look: গত ১৫ এপ্রিল অর্থাৎ নববর্ষের দিন মুক্তি পেয়েছিল ‘তারকাটা’ সিরিজের মোশন পোস্টার। জি ফাইভ-এর পর্দায় আসন্ন এই সিরিজের মোশন পোস্টারে বিক্রমকে দেখেই অবাক হয়ে যান সকলে। সারা মুখে রক্ত, উগ্র হাসি এবং হাতে বন্দুক। সব মিলিয়ে একটা পৈশাচিক ভাব যেন রয়েছে বিক্রমের মধ্যে। এবার মুক্তি পেল সিরিজের শিল্পীদের প্রথম লুক।

রাগী বিক্রমের বিপরীতে শান্ত প্রিয়াঙ্কা!
রাগী বিক্রমের বিপরীতে শান্ত প্রিয়াঙ্কা!

বিক্রমের যে লুক প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, তিনি হাতে বন্দুক নিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। এই সিরিজে তিনি যে একজন চকলেট বয়ের চরিত্রে অভিনয় করছেন না সেটা বেশ বোঝাই যাচ্ছে বিক্রমকে দেখে। জানা গিয়েছে, তিনি একজন প্রাক্তন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন সিরিজে।

আরও পড়ুন: বড়পর্দায় আসছে অশ্নীর গ্রোভারের বায়োপিক! নাম ভূমিকায় অভিনয় করবেন কে?

প্রসঙ্গত, প্রযোজক হিসেবে বিক্রমের এটি প্রথম কাজ হতে চলেছে। বিক্রমের কথায়, একটা সময় ছিল যখন বড় বড় প্রযোজকরা সাহায্য করতেন অভিনেতাদের কিন্তু এখন সেটা হয় না। তাই সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় তিনি নিজের সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন।

তবে শুধুমাত্র বিক্রম একা নন, প্রযোজনার দায়িত্বে রয়েছেন অভিনব ঘোষ। তিনি এই সিনেমার চিত্রনাট্য লেখার কাজেও পরিচালকের সাহায্য করেছেন। অন্যদিকে পরিচালক ‘বেলাইন’ খ্যাত শমীক রায়চৌধুরী ইতিমধ্যেই দর্শকদের মনে আলাদা জায়গা করে রেখেছেন।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল ম্যাচে রাহুলকে শ্রদ্ধা যুবভারতীর, ছবি দেখে চোখে জল ভক্তদের

ছবিতে প্রিয়াঙ্কা, বিক্রম ছাড়া অভিনয় করবেন সুস্মিতা রায়, দেবেশ রায়চৌধুরী, আয়ুশ দাস। উল্লেখ্য, সম্প্রতি রাহুলের মৃত্যুর পর এই সিরিজের বাকি শ্যুটিংয়ের কাজেই ফিরেছিলেন প্রিয়াঙ্কা। ছবির কিছু অংশ কলকাতায় এবং কিছু অংশ টাকিতে শ্যুটিং হয়েছে। এই সিরিজের শ্যুটিং চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন বিক্রম চট্টোপাধ্যায়ের।

গত মাসে টাকিতে সত্যম ভট্টাচার্যের সঙ্গে শ্যুটিং চলাকালীন ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। যদিও কিছু সময়ের মধ্যেই তিনি আবার ফিরে যান কাজে। তবে সিরিজের প্রথম লুক প্রকাশ্যে এলেও সিরিজ মুক্তির তারিখ এখনও জানা যায়নি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe