ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘মানে তারে ধরি ধরি মনে করি’-র নায়ক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের ব্য়ক্তিগত জীবন নিয়ে চর্চা নতুন নয়। মাস কয়েক আগে ঘূর্ণি খ্যাত শ্রীতমা মুখোপাধ্যায়ের সঙ্গে নাম জড়ানোয় ক্ষোভ উগরে দিয়েছিলেন পর্দার গোরায

সম্প্রতি সামাজিক মাধ্যমে তাঁর এক রহস্যময় পোস্টে নেটপাড়ায় তুমুল তোলপাড় সৃষ্টি করেছিলেন। পাহাড়ের মনোরম প্রেক্ষাপটে গা হেলিয়ে দেওয়া এক প্রেমময় ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন— ‘প্রতিটা সকাল এমন হোক!’
ছবিতে বিশ্বরূপ ও তাঁর মনের মানুষ ক্যামেরার উলটো দিকে দাঁড়িয়ে রোম্যান্টিক পোজে সবুজে মোড়া পাহাড়ের মনোরম দৃশ্য নজরবন্দি করছিলেন। ছবি দেখে নেটিজেনদের অনেকেই মনে করেছিল অভিনেতা হয়তো গোপনে তাঁর প্রেমিকা বা বিশেষ কাউকে প্রকাশ্যে আনলেন! তবে কিছুক্ষণের মধ্যেই সব জল্পনায় জল ঢেলে আসল সত্য সামনে আনলেন বিশ্বরূপ নিজে।
প্রেমিকা নয়, বন্ধুকে নিয়ে চরম ফাজলামো:
পোস্টটি ঘিরে প্রেমের গুঞ্জন তুঙ্গে উঠতেই সত্য প্রকাশ করেন বিশ্বরূপ। জানা যায়, ছবিতে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিটি তাঁর কোনো প্রেমিকা নন, বরং তাঁর এক নিকট পুরুষ-বন্ধু! নেহাতই মজা এবং ফাজলামো করতেই এই ছবির অবতারণা করেছিলেন অভিনেতা।
আসল সত্যিটা ফাঁস করে সহাস্যে বিশ্বরূপ আরেকটি পোস্টে স্পষ্ট লিখে দেন, ‘ধ্যাত তেরিকা.. সব বিষয়ে ফাজলামো... বৃষ্টি, এতে তোর বরের কোনো দোষ নেই.. আমি জবরদস্তি বগলদাবা করে ধরে রেখেছিলাম!’
নেটপাড়ায় হাসির রোল:
{{/usCountry}}নেটপাড়ায় হাসির রোল:
{{/usCountry}}বিশ্বরূপের এমন মজাদার সত্যি ও স্বীকারোক্তি সামনে আসতেই কমেন্ট বক্সে হাসির রোল উঠেছে। বন্ধু 'বৃষ্টি'-র স্বামীকে এভাবে জবরদস্তি জড়িয়ে ধরে প্রেমের ভান করে নেটপাড়ায় ধোঁকা দেওয়া ও অনুরাগীদের সাথে অভিনেতার এই রসবোধপূর্ণ খুনসুটি বেশ উপভোগ করছেন ভক্তরা।
পর্দায় গোরা যতই সিরিয়াস আর রসকসহীন মানুষ হোক না কেন, বাস্তব জীবনে যে বিশ্বরূপ সমান রসিক ও আড্ডাবাজ, তাঁর এই সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টেই তা ফের প্রমাণিত হলো।