...
...
Next Story

মানসীর জন্মদিনের পার্টিতে ‘ঘূর্ণি’র শ্রীতমা, প্রেম চলছে ‘গোরা’ বিশ্বরূপের সঙ্গে?

মানসীর জন্মদিনের পার্টির ছবি শেয়ার করলেন ‘গোরা’ বিশ্বরূপ। আর সেখানে ‘ঘূর্ণি’র শ্রীতমার সঙ্গে তাঁকে দেখেই নেটপাড়ায় শুরু চর্চা। প্রেম করছেন?

Published on: Jul 2, 2026, 13:00:50 IST
Advertisement

সহ-অভিনেতা ও বন্ধুদের সঙ্গে ধুমধাম করে জন্মদিন পালন করলেন মানসী সেনগুপ্ত। আপাতত তাঁকে দেখা যাচ্ছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে। আর মানসীর জন্মদিনেও ছিলেন তারে ধরি ধরি তারকারা। সঙ্গে মানসীর দুই বেস্ট ফ্রেন্ড অরিজিতা ও তনুশ্রী। তবে বিশেষ করে আলোচনায় এক বিশেষ মুখ। ঘূর্ণী-খ্যাত শ্রীতমা মুখোপাধ্যায়ই এখন আলোচনার কেন্দ্রে। বিশেষ করে শ্রীতমার সঙ্গে ‘তারে ধরি ধরি’ নায়ক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় একটি ছবি শেয়ার করাতে।

‘গোরা’ বিশ্বরূপের সঙ্গে প্রেম ‘ঘূর্ণি’র শ্রীতমার?
‘গোরা’ বিশ্বরূপের সঙ্গে প্রেম ‘ঘূর্ণি’র শ্রীতমার?

বিশ্বরূপ মানসীর বার্থ ডে-র ছবি ভাগ করলেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে সুন্দরী বেষ্টিত হয়ে থাকতে দেখা গেল গোরা থুরি বিশ্বরূপকে। ছিলেন অস্মিতা চক্রবর্তী, অরিজিতা মুখোপাধ্যায়, তনুশ্রী গোস্বামীরা। তবে বিশ্বরূপের পোস্টে বিশেষ করে নজর কাড়লেন শ্রীতমা। বিশ্বরূপ তাঁর ও শ্রীতমার একটি ছবি শেয়ার করেছেন। আর দুটি গ্রুপ ফোটো। আরেকটিতে আবার তিনি, মানসী ও শ্রীতমা। আর বিশ্বরূপ ও শ্রীতমার ফোটো দেখে নেটনাগরিদরে অনেকেরই ধারণা, বাস্তবেও প্রেমে পড়লেন বুঝি ‘গোরা’।

দেখুন বিশ্বরূপের সেই পোস্ট-

বর্তমানে শ্রীতমাকে স্টার জলসার ‘ঘূর্ণি’ সিরিয়ালে ‘শ্রীতমা’ নামের চরিত্রেই দেখা যাচ্ছে। ‘তারে ধরি ধরি মনে করি’-তে 'হিয়া' চরিত্রে ছিলেন তিনি। দেখা গিয়েছিল ‘পরিণীতা’-তেও।

মানসী বুধবার জন্মদিনের নানান মুহূর্ত নিজেও ভাগ করে নেন। পরিবারের সঙ্গে সময় কাটানো থেকে সহকর্মীদের সঙ্গে ফুল অন পার্টি, তুলে ধরেন নানান মুহূর্ত। ক্যাপশনে লেখেন, ‘জন্মদিনে কাজ করেছি, বন্ধুদের সঙ্গে হেসেছি, সঙ্গীর সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি, আর পরিবারের সঙ্গে উদযাপন করেছি। জীবনের সত্যিকারের গুরুত্বপূর্ণ মানুষগুলো আমার পাশেই ছিল। এর চেয়ে সুন্দর জন্মদিন আর চাইতে পারতাম না। এত ভালোবাসা, শুভেচ্ছা আর আশীর্বাদের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চিরকৃতজ্ঞ।’

বিগত কয়েকমাসে বারবার চর্চায় এসেছেন মানসী সেনগুপ্ত। দ্বিতীয় সন্তানের জন্মের কয়েকমাসের মধ্যে ডিভোর্স ঘোষণা, চার তলা বাড়ি তৈরি, সব নিয়েই এসেছেন নেটপাড়ার চর্চায়। তবে সব নেতিবাচকতার মাঝেও অভিনেত্রী প্রমাণ করেছেন তাঁকে দমিয়ে রাখা অসম্ভব। দুই সন্তান, পরিবার, কাজ সবটাই সামলে চলতে পারেন দক্ষতার সঙ্গে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe