...
...
Next Story

Tare Dhori Dhori Mone Kori: কৃষ্ণধামে দেখা মনের মানুষের সাথে! মুগ্ধ করল পল্লবীর তারে ধরি ধরি মনে করির ঝলক

Tare Dhori Dhori Mone Kori: মায়াপুর ধামে প্রথম দেখা গোরা আর রূপমঞ্জরির। কেমন হবে তাঁদের প্রেমের গল্প?

Published on: Oct 19, 2025, 20:36:58 IST
Advertisement

আলোর উৎসবেই বড় চমক জি বাংলার দর্শকদের জন্য। দীপাবলির আগের দিন সামনে এল চ্যানেলের বহুপ্রতীক্ষিত মেগা ‘তারে ধরি ধরি মনে করি’র প্রথম প্রোমো। এই মেগার সঙ্গেই ছোটপর্দায় ফিরছেন ‘পর্ণা’ পল্লবী শর্মা।

কৃষ্ণধামে দেখা মনের মানুষের সাথে! মুগ্ধ করল পল্লবীর তারে ধরি ধরি মনে করির ঝলক
কৃষ্ণধামে দেখা মনের মানুষের সাথে! মুগ্ধ করল পল্লবীর তারে ধরি ধরি মনে করির ঝলক

দর্শক তাঁকে এর আগে দেখেছে নিম ফুলের মধু-তে। যদিও প্রথমবার তিনি দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন জলসার ‘জবা’ হিসাবে। পরপর দুটো ব্লকবাস্টার সিরিয়াল উপহার দিয়েছেন নায়িকা। তৃতীয়বার তিনি পর্দায় হাজির হচ্ছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে। যাঁকে এর আগে দর্শক দেখেছে জি বাংলারই গৌরী এলো ধারাবাহিকে।

প্রেম আর ভক্তির অপূর্ব কাহিনি হতে চলেছে তারে তারে ধরি ধরি মনে করি। শ্রীচৈতন্য আর বিষ্ণুপ্রিয়ার আখ্যান মিলে মিশে যাবে এই সিরিয়ালে, তেমন আভাস মিলেছে প্রোমোয়। নৌকা করে ভাগীরথীতে ভেসে চলেছেন গল্পের নায়ক গোরা (বিশ্বরূপ)। গান ধরেছেন রূপসাগরে মনের মানুষ। আচমকাই মাঝি চিৎকার করে ওঠে নদীর জলে এক মহিলাকে ভাসতে দেখে।

নদীতে ঝাঁপ দিয়ে রূপমঞ্জরিকে (পল্লবী) উদ্ধার করবে গোরা। হলুদ ভেজা শাড়িতে স্নিগ্ধ রূপ পল্লবীর। গোরার মনে প্রশ্ন, ‘হে কৃষ্ণ তুমি এ কার সাথে দেখা করালে?’ প্রথমবার চোখাচোখি হতেই টান লাগে মনে। অপলক দৃষ্টিতে রূপমঞ্জরি দেখছে গোরাকে।

এখন প্রশ্ন হল কোন স্লটে আসবে জি বাংলার এই মেগা? সেই নিয়েও বিস্তর চর্চা শুরু হয়ে গিয়েছে। জগদ্ধাত্রী, ফুলকি এবং টিআরপি টপার পরিণীতা সন্ধ্যা সাতটা থেকে সাড়ে আট-টার স্লটে সম্প্রচারিত হয়। তিনটি মেগাই স্লট লিডার।

তবে পল্লবীর মেগা প্রাইম টাইমে না-দেওয়ার ভুল চ্যানেল করবে না, ধারণা ভক্তদের। জলসায় আসছে এক জোড়া নতুন মেগা। সুতরাং সবটা বিচার-বিবেচনা করে তবেই স্লট ঘোষণা করবে চ্যানেল কর্তৃপক্ষ সেটাই ধারণা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks