...
...
Next Story

'কোনও সেফটি লাগবে না...', তাপস পালের কথা অগ্রাহ্য করে যা করেছিলেন তরুণ মজুমদার

রাহুলের মৃত্যুর পর থেকে যে কথাটি বারবার উঠে আসে সেটি হল কলাকুশলীদের সুরক্ষা নিশ্চিত করার কথা। প্রযোজক সংস্থা অথবা যিনি পরিচালক থাকবেন তাঁকে শিল্পীদের সুরক্ষার কথা সবার আগে মাথায় রাখতে হবে, এই মর্মে এক হয়েছে গোটা টলিউড।

Published on: Apr 6, 2026, 17:54:13 IST
Advertisement

রাহুলের মৃত্যুর পর থেকে যে কথাটি বারবার উঠে আসে সেটি হল কলাকুশলীদের সুরক্ষা নিশ্চিত করার কথা। প্রযোজক সংস্থা অথবা যিনি পরিচালক থাকবেন তাঁকে শিল্পীদের সুরক্ষার কথা সবার আগে মাথায় রাখতে হবে, এই মর্মে এক হয়েছে গোটা টলিউড। কিন্তু শিল্পীদের সুরক্ষা কি কোনও দিনই ছিল না টলিউডে? ইতিহাস কিন্তু বলছে একেবারে অন্য কথা।

তাপস পালের কথা অগ্রাহ্য করে যা করেছিলেন তরুণ মজুমদার
তাপস পালের কথা অগ্রাহ্য করে যা করেছিলেন তরুণ মজুমদার

সম্প্রতি সৌভিক সিকদার নামের এক ব্যক্তি যিনি টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তিনি বহু বছর আগেকার একটি স্মৃতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। ২০১২ সালে তরুণ মজুমদার পরিচালিত টিভি সিরিজ ‘দুর্গেশনন্দিনী’র শ্যুটিংয়ের সময় এমন কিছু হয়েছিল, যা এই সময়ও করা উচিত।

আরও পড়ুন: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দীপঙ্কর, 'প্রচন্ড বুকে যন্ত্রণা...', যা বললেন অহনা

সৌভিক সিকদার তাঁর লেখার মাধ্যমে জানান, ২০১২ সালে একটি শীতের সকালে জয়ল্যান্ড বাগানবাড়িতে ‘দুর্গেশনন্দিনী’ ধারাবাহিকের শ্যুটিং চলছিল। বিশাল বড় বাগানবাড়িতে চলছিল ধারাবাহিকের কাজ। এর মধ্যেই একটি শর্ট ছিল বাগান বাড়ির অন্দরের একটি বড় মাপের পুকুরের মধ্যে, যেখানে তাপস পালকে জলে নামতে হত।

সৌভিক বাবু লেখেন, ‘শ্যুটিং শুরু হওয়ার আগে পরিচালক বারবার তাপস পালকে জিজ্ঞাসা করেছিলেন, তাঁর শর্ট দিতে অসুবিধা আছে কিনা। যদি অসুবিধা থাকে তাহলে অন্যভাবে করে নেবেন তিনি।’ তাপস পাল আশ্বস্ত করার পর পরিচালক একটি লাঠি দিয়ে পুকুরের জলের গভীরতা মাপতে বলেন, ‘দেখে নেন জলে নামলে জল অভিনেতার শরীরের কতটুকু অবধি থাকছে।’

আরও পড়ুন: রাহুলের মৃত্যুতে স্তব্ধ টলিউড! সুরক্ষার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল শ্যুটিং

পরিচালকের এই কর্মকান্ডের মধ্যেই বারবার তাপস পাল বলেছিলেন, ‘এই সবকিছু লাগবে না। কোনও সেফটি লাগবে না। তিনি এর আগেও বহু ছবিতে এমন শট দিয়েছেন।’ কিন্তু তাপস পালের বারবার বলা সত্ত্বেও কোনও কথা শোনেননি পরিচালক।

তাপস পালকে তরুণ মজুমদার বলেছিলেন, ‘তোমায় আমি জলে নামাচ্ছি, তাই দায়িত্বটাও আমার। তোমার সুরক্ষা নিশ্চিত করেই তবেই জলে নামাব।’ ২০১২ সাল হোক অথবা ২০২৬, অভিনেতাদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সব সময় থাকে পরিচালক এবং প্রযোজনা সংস্থার। এই দায়িত্বে অবহেলা হলেই মুহূর্তে শেষ হয়ে যেতে পারে একটি জীবন, যার প্রকৃষ্ট উদাহরণ রাহুল।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe