প্রথম বিয়ে ভেঙ্গে যাওয়ার পর এখন আলোকবর্ষার সঙ্গে সম্পর্ক রয়েছেন তথাগত মুখোপাধ্যায়। মাঝেমধ্যেই প্রেমিকার সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেতা। প্রাক্তন স্ত্রীকে পেছনে ফেলে এখন তিনি নতুনভাবে নিজের জীবন শুরু করেছেন। এবার আলোকবর্ষার সঙ্গে পাহাড়ে হারিয়ে গেলেন তথাগত।

পশুপ্রেমিক হওয়ার পাশাপাশি তথাগত একজন প্রকৃতি প্রেমিক মানুষ। এই ভালোবাসার কথা মাঝেমধ্যেই তার লেখাতেও উঠে আসে। এবার ভালোবাসা আর প্রেম দুই মিলে মিশে একাকার হয়ে গেল। প্রেমিকা আলোকবর্ষার সঙ্গে পাহাড়ের কোলে সময় কাটাতে দেখা গেল তথাগত মুখোপাধ্যায়কে।
আরও পড়ুন: বন্ধ শুটিং, দেখানো হলো ‘কেবিসি’ র পুরনো পর্ব, কেমন আছেন অমিতাভ বচ্চন?
তথাগত যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, পাহাড়ের কোলে ভালোবাসার মানুষটির সঙ্গে ছবি তুলছেন তিনি। অন্য ছবিতে নদীর ধারে বই পড়তে দেখা যাচ্ছে আলোকবর্ষাকে, বই পড়ার ফাঁকে আবার তিনি চুপ করে সেলফিও তুলে নিচ্ছেন। অপরূপ সৌন্দর্যের মধ্যে দুজনে যে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছেন তা বলাই বাহুল্য।
তথাগত সর্বশেষ অভিনয় করেছেন এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র ছবিতে। অভিনয়ের পাশাপাশি নিজের ছবি পরিচালনাও করেন তথাগত। তথাগত পরিচালিত ছবির মধ্যে রয়েছে পারিয়া, রাস সহ একাধিক দুর্দান্ত ছবি। প্রত্যেকটি ছবিতে তথাগত সাধারণ মানুষের উদ্দেশ্যে এমন কিছু বার্তা পৌঁছে দিতে চান, যা আগে কেউ কখনো ভাবেনি।
{{/usCountry}}তথাগত সর্বশেষ অভিনয় করেছেন এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র ছবিতে। অভিনয়ের পাশাপাশি নিজের ছবি পরিচালনাও করেন তথাগত। তথাগত পরিচালিত ছবির মধ্যে রয়েছে পারিয়া, রাস সহ একাধিক দুর্দান্ত ছবি। প্রত্যেকটি ছবিতে তথাগত সাধারণ মানুষের উদ্দেশ্যে এমন কিছু বার্তা পৌঁছে দিতে চান, যা আগে কেউ কখনো ভাবেনি।
{{/usCountry}}আরও পড়ুন: ছয় বন্ধুর বন্ধুত্বের গল্প নিয়ে আসছে ‘আদরের নৌকা’, কাস্টিংয়ে রয়েছে বিরাট বড় চমক
এর আগে একাধিক সম্পর্কে জড়িয়ে ছিলেন অভিনেতা পরিচালক। প্রথমে তিনি অভিনেত্রী কন্যাকুমারীকে ভালোবেসে বিয়ে করেন। তাঁদের সম্পর্কে ভাঙার পর দেবলীনা দত্তের সঙ্গে বিয়ে করেন।
ভালোবেসেই শুরু হয়েছিল তাঁদের পথচলা। তারপর তাঁদের সম্পর্কেও চিড় ধরে। সেই সময় তৃতীয় ব্যক্তি হিসেবে উঠে আসে বিবৃতি চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে। তবে পর তথাগত নিজেই জানান তিনি আলোকবর্ষার সঙ্গে সম্পর্কে রয়েছেন।