বলিউড বাদশা শাহরুখ খানের চার্ম এবং ব্যক্তিত্ব নিয়ে বিশ্বজুড়ে চর্চা নতুন কিছু নয়। তবে এবার কিং খানের অতীত জীবন নিয়ে এক অজানা ও মজার তথ্য সামনে আনলেন ‘ইউফোরিয়া’ ব্যান্ডের জনপ্রিয় গায়ক পলাশ সেন। দিল্লির 'সেন্ট কলম্বাস' স্কুলে শাহরুখের সিনিয়র ছিলেন পলাশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, স্কুলজীবন থেকেই শাহরুখ ছিলেন সবার প্রিয়—কেবল সহপাঠী নয়, শিক্ষকরাও নাকি তাঁর অনুরাগী ছিলেন! তবে এতসব গুণের মাঝেও শাহরুখের মধ্যে একটি বড় ‘খুঁত’ ছিল বলে দাবি পলাশ সেনের।

ইউটিউব চ্যানেল ‘কড়াক’-এ স্কুলজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে পলাশ বলেন, ‘কারও কাছ থেকে চার্ম বা আকর্ষণীয় ব্যক্তিত্ব শিখতে হলে শাহরুখের থেকে শেখা উচিত। ও শুধু ছাত্রদের মধ্যে নয়, শিক্ষকদের কাছেও ভীষণ প্রিয় ছিল। শিক্ষকরা অন্য কাউকে এতটা পছন্দ করতেন না। ও আমার জুনিয়র ছিল, কিন্তু আমাদের দারুণ বন্ধুত্ব ছিল। এত প্রতিভাবান, উচ্চাকাঙ্ক্ষী এবং ব্যক্তিত্বসম্পন্ন মানুষ আমি খুব কম দেখেছি।’
তবে শাহরুখের 'একমাত্র খুঁত'-এর কথা মনে করিয়ে দিয়ে হেসে ফেলেন পলাশ। তিনি জানান, শাহরুখ সব কিছুতে পারফেক্ট হলেও একদম গান গাইতে পারতেন না! আর সেই কারণে স্কুলের নাটকগুলোতে শাহরুখের হয়ে ব্যাকস্টেজে গান গাইতেন পলাশ সেন নিজে। পলাশ মজার ছলে দাবি করেন, সোনু নিগমদের বহু আগেই শাহরুখের জন্য প্লে-ব্যাক গেয়েছিলেন তিনি! 'দ্য উইজ' নামের একটি স্কুল নাটকে মঞ্চে অভিনয় করেছিলেন শাহরুখ, আর পেছন থেকে গান গেয়েছিলেন পলাশ।
পলাশ আরও জানান, স্কুলের পর কাজের ব্যস্ততায় তাঁদের দেখা সাক্ষাৎ কমে গেলেও মনের টান একই রকম রয়ে গেছে। শাহরুখের আজকের এই বিপুল সাফল্যে একজন পুরানো বন্ধু হিসেবে তিনি অত্যন্ত গর্বিত।
{{/usCountry}}পলাশ আরও জানান, স্কুলের পর কাজের ব্যস্ততায় তাঁদের দেখা সাক্ষাৎ কমে গেলেও মনের টান একই রকম রয়ে গেছে। শাহরুখের আজকের এই বিপুল সাফল্যে একজন পুরানো বন্ধু হিসেবে তিনি অত্যন্ত গর্বিত।
{{/usCountry}}উল্লেখ্য, পলাশ সেন কেবল 'ইউফোরিয়া' ব্যান্ডের প্রাণপুরুষই নন, তিনি বলিউড সিনেমা যেমন ‘ফিলহাল’, ‘লমহা’-তেও প্লে-ব্যাক করেছেন। অন্যদিকে, বলিউড বাদশা শাহরুখ খান এখন ব্যস্ত তাঁর আগামী মেগা প্রজেক্ট ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি, যেখানে শাহরুখের পাশাপাশি দেখা যাবে সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন এবং আরশাদ ওয়ার্সির মতো তারকাদের।