শুটিং সেটে মৃত্যু বাংলার টেকনিশিয়ানের, প্রশ্নের মুখে টেকনিশিয়ানদের নিরাপত্তা
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর এখনো এক বছর সম্পন্ন হয়নি, তার মধ্যেই আবার দুর্ঘটনার কবলে এক টেকনিশিয়ান। ম্যাডাম ফিল্মসের আগামী ছবি মিশন মির্চি - র শুটিং চলছিল গ্যাংটকে। সেখানেই খাদে পড়ে প্রাণ হারালেন পিন্টু মণ্ডল।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর এখনো এক বছর সম্পন্ন হয়নি, তার মধ্যেই আবার দুর্ঘটনার কবলে এক টেকনিশিয়ান। ম্যাডাম ফিল্মসের আগামী ছবি মিশন মির্চি - র শুটিং চলছিল গ্যাংটকে। সেখানেই খাদে পড়ে প্রাণ হারালেন পিন্টু মণ্ডল।
শুটিং সেটে মৃত্যু বাংলার টেকনিশিয়ানের
পিন্টু মণ্ডল, যার বয়স ৪৬ বছর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। অন্য এক টেকনিশিয়ান বাবর আলি মোল্লা আহত, যার বয়স ৩৬ বছর। শুটিং সেটের লোকেশন বদল করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। গত ১৬ নভেম্বর লোকেশন পরিবর্তন করার সময় আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হলেও ১৭ নভেম্বর সকালে চিকিৎসকরা পিন্টু মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, গ্যাংটক এবং সেই শহর সংলগ্ন এলাকায় চলছিল শুটিং। শুটিংয়ের কাজেই গ্যাংটক গিয়েছিলেন কলকাতার লাইট বয় পিন্টু মন্ডল। শুটিং শেষে সেট বদল করার সময় এই দুর্ঘটনাটি ঘটে। খুব স্বাভাবিকভাবেই পিন্টু মন্ডলের মৃত্যুতে কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্ন উঠল।
প্রসঙ্গত, ম্যাডক ফিল্মস প্রযোজিত এই ছবিটির প্রযোজক সঞ্জীব মিশ্র। পরিচালনায় কুনাল দেশমুখ। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে জয়দীপ আহলাওয়াত এবং বিজয় বর্মাকে। পিন্টু মণ্ডলের মৃত্যুর পর প্রযোজনা সংস্থার তরফ থেকে অফিশিয়ালি কোনও বার্তা কেন দেওয়া হয়নি তা নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন।
রাহুলের মৃত্যুর এক বছরের মধ্যেই এমন একটি ঘটনা খুব স্বাভাবিকভাবেই আবারও ভয় জাগালো অভিনেতা-অভিনেত্রী এবং টেকনিশিয়ানদের মনের মধ্যে। আউটডোরে শুটিং করতে গিয়ে কেন যথাযথ নিরাপত্তা দেওয়া হয় না, কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
Home/Entertainment/শুটিং সেটে মৃত্যু বাংলার টেকনিশিয়ানের, প্রশ্নের মুখে টেকনিশিয়ানদের নিরাপত্তা