...
...
Next Story

Kaushiki Chakraborty: বিয়েতে মত ছিল না বাবার,অজয় চক্রবর্তীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা কৌশিকীর! ২২ বছর পর মুখ খুললেন গায়িকা

Kaushiki Chakraborty: ‘ওই একবারই বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলাম..’, ছোটবেলার সঙ্গী পার্থসারথিকে বিয়ের সিদ্ধান্তে অটল ছিলেন কৌশিকী। সাফল্যের সঙ্গে দাম্পত্যের ২২ বছর পার করে ফেলেছেন গায়িকা।

Published on: Nov 20, 2026, 19:45:20 IST
Advertisement

ভারতীয় শাস্ত্রীয় সংগীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র কৌশিকী চক্রবর্তী। বাবা তথা কিংবদন্তি সংগীতগুরু পণ্ডিত অজয় চক্রবর্তী-র কড়া শাসন ও তালিমের মধ্য দিয়েই বেড়ে ওঠা তাঁর। তবে বাবার অনুগত শিষ্যা এবং আদরের মেয়ে হয়েও জীবনের একটি বিষয়ে বাবার বিরুদ্ধে গিয়ে ‘বিদ্রোহ’ করেছিলেন কৌশিকী— আর তা হলো তাঁর নিজের বিয়ের সিদ্ধান্ত! সম্প্রতি ‘আড্ডা জিবি’ (Adda GB) পডকাস্টে এসে স্বামী পার্থসারথি দেশিকন-এর সঙ্গে প্রেম, বিয়ে নিয়ে বাবার প্রবল আপত্তি এবং সেই ‘যুদ্ধ’ জয় করে ২২ বছর সংসার টিকিয়ে রাখার অজানা গল্প শেয়ার করলেন গায়িকা।

বিয়েতে মত ছিল না বাবার,অজয় চক্রবর্তীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা কৌশিকীর! কী ঘটেছিল?
বিয়েতে মত ছিল না বাবার,অজয় চক্রবর্তীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা কৌশিকীর! কী ঘটেছিল?

অজয় চক্রবর্তী যদি ‘মোহাব্বতে’-র অমিতাভ বচ্চন হন, তবে পার্থসারথি ‘রাজ আরিয়ান’:

সাক্ষাৎকারে সঞ্চালক গৌতম ভট্টাচার্য প্রসঙ্গ তোলেন ‘মোহাব্বতে’ ছবির। তিনি বলেন, অনেকেই মনে করেন অজয় চক্রবর্তীর সংসারে পণ্ডিতজি যদি অমিতাভ বচ্চন (নারায়ণ শঙ্কর)-এর মতো কড়া হন, তবে কৌশিকী হলেন ছবির সংগীত শিক্ষক ‘রাজ আরিয়ান মালহোত্রা’ (শাহরুখ খান)। সঞ্চালকের এই তুলনায় হেসে সায় দিয়ে কৌশিকী বলেন, 'খুব ভুল না।'

বিয়ের সিদ্ধান্তে বাবার ক্ষোভ ও ‘পাবলিক নিউজ’ হয়ে যাওয়া সেই ‘যুদ্ধ’:

বিয়ের সিদ্ধান্তে বাবা পণ্ডিত অজয় চক্রবর্তী যে ভীষণ রেগে গিয়েছিলেন, সে কথা অকপটে স্বীকার করে নিয়েছেন কৌশিকী। তিনি জানান, গোটা জীবনে ওই একটি ক্ষেত্রেই তিনি বাবার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ করেছিলেন।

কৌশিকীর কথায়, ‘হ্যাঁ, ওই একটাই আমি রিবেল (বিদ্রোহ) করেছিলাম। তবে ওই যুদ্ধটা অতটা বড় হওয়ার কারণ শুধু আমরা দুজন আর বাবা-মা ছিলাম না। সেই যুদ্ধটা প্রায় একটা ‘পাবলিক নিউজ’ হয়ে দাঁড়িয়েছিল, যেটা আমরা কেউই চাইনি।’

অজয় চক্রবর্তীর মতো একজন ‘পাহাড়-প্রতিম’ ব্যক্তিত্বের আপত্তির বিরুদ্ধে লড়াই করেও পার্থসারথি ও কৌশিকীর দাম্পত্য আজ সফলভাবে ২২ বছর পার করে ফেলেছে। সাক্ষাৎকারের শেষে সঞ্চালকের অনুরোধে নিজের এই দীর্ঘ দাম্পত্য ও ভালোবাসার মানুষকে উৎসর্গ করে খালি গলায় অপূর্ব সুরে গেয়ে শোনান— ‘আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই…’।

কে কৌশিকীর স্বামী?

সাফল্য আর জনপ্রিয়তার মাপকাঠিতে স্ত্রী এগিয়ে। কিন্তু এই নিয়ে কোনও অভিমান নেই কৌশিকি চক্রবর্তীর স্বামী, পার্থ দেশিকানের। ছেলেবেলার বন্ধু কৌশিকী ও তাঁর স্বামী পার্থসারথি দেশিকান। জ্ঞানত পরস্পরকে চেনেন, একসঙ্গে বেড়ে ওঠা, সঙ্গীতশিক্ষা তাঁদের। ২০০৪ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন দুজনে।

এক সাক্ষাৎকারে স্বামী প্রসঙ্গে বলতে গিয়ে কৌশিকি বলেছিলেন, ‘আমার তখন দুই বা তিন বছর, আর ওর আট। তখন থেকে দেখছি দুজন দু’জনকে, ঠিক কবে প্রেম হয়েছে মনেও পড়ে না।’ হ্যাঁ, বয়সে কৌশিকি তাঁর স্বামীর চেয়ে বছর পাঁচেকের ছোট।

গান শেখান পার্থসারথি। স্ত্রীর সবচেয়ে বড় সমালোচকও তিনি। বছর দশেক আগে স্বামী পার্থ দেশিকানের সঙ্গে কৌশিকির ডিভোর্স জল্পনা মাথাচাড়া দিয়েছিল। সেই সময় গায়িকা বলেছিলেন, পুরোটাই মিথ্যা রটনা। কৌশিকীর কেরিয়ারে তাঁর স্বামীর ভূমিকা অনস্বীকার্য। ছেলের জন্মের পর স্ত্রীর স্বপ্নউড়ানের কাণ্ডারী হয়েছিলেন পার্থ। নিজের কেরিয়ারের বলিদান দিতেও পিছপা হননি তিনি। কারণ বাবা-মা দুজনেই গান নিয়ে এই শহর থেকে ওই শহর দৌড়ে বেড়ালে ছোট্ট ঋষিথ একলা হয়ে যাবে। ছেলেকে নিয়ে আদরের সংসার দুজনের।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks