...
...
Next Story

The academy of fine arts: ‘দ্য একাডেমি অফ ফাইন আর্টস’ পেয়েছে সরকারি হল, এবার আসছে ওটিটি প্লাটফর্মে

The academy of fine arts: ছবি তৈরি থেকে শুরু করে ছবি মুক্তি, দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস মানেই বিতর্ক। ছবি মুক্তির আগেই সেন্সর বোর্ড কেটে দেয় ৫০টি দৃশ্য, এরপরেও মুক্তির দিন ঠিক হয়েও আটকে যায় ছবি মুক্তি। ফেডারেশনের সঙ্গে দেখা যায় নানা সমস্যা।

Published on: May 23, 2026, 18:48:30 IST
Advertisement

The academy of fine arts: ছবি তৈরি থেকে শুরু করে ছবি মুক্তি, দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস মানেই বিতর্ক। ছবি মুক্তির আগেই সেন্সর বোর্ড কেটে দেয় ৫০টি দৃশ্য, এরপরেও মুক্তির দিন ঠিক হয়েও আটকে যায় ছবি মুক্তি। ফেডারেশনের সঙ্গে দেখা যায় নানা সমস্যা। তবে সবকিছু মিটিয়ে যখন একদিনের ঘোষণায় ছবিটি মুক্তি পায় তখন রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। এমনকি বিদেশের মাটিতেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল এই ছবিটি।

‘দ্য একাডেমি অফ ফাইন আর্টস’  আসছে ওটিটি প্লাটফর্মে
‘দ্য একাডেমি অফ ফাইন আর্টস’ আসছে ওটিটি প্লাটফর্মে

এবার ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস। আগামী ২৯ মে জি ফাইভ বাংলায় দর্শকরা দেখতে পাবেন এই ছবিটি। এবার প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছতে প্রস্তুত এই ছবিটি। সরকার পাল্টে যাওয়ার পরেই যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: সিনেমার গণ্ডি পেরিয়ে ওয়েব সিরিজে পদার্পণ বনির, বিপরীতে থাকবেন কোন নায়িকা?

মাত্র ২৫ লক্ষ টাকার বাজেট নিয়ে এই ছবিটি তৈরি করেছিলেন এসআরএফটিআই-এর ছাত্রছাত্রীরা। কিন্তু গিল্ডের কাউকে নিয়ে এই ছবিটি তৈরি করা হয়নি বলে বিভিন্ন সময়ে বিভিন্ন জটিলতার মুখে পড়তে হয়েছিল পরিচালককে। তবে সমস্ত জটিলতা কাটিয়ে গত ২১ নভেম্বর ছবিটি মুক্তির স্বাদ পায়।

আরও পড়ুন: 'সব থেকে বড় ক্ষতি তো আমার...', ‘চিরসখা’ বন্ধ, দেড় মাস ধরে কাজের সন্ধানে সুদীপ

ছবিটির টিজার শেয়ার করে জি ফাইভ বাংলার তরফ থেকে ক্যাপশনে লিখে দেওয়া হয়েছে, ‘ফাইন আর্টসরা ক্যানভাস কাপায়। আর এখন পুরো শহর কাপাবে একাডেমি অফ ফাইন আর্টস।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks