...
...
Next Story

Kiran Dutta-Nandini: ‘যারা আমায় অপছন্দ করে তাদের নন্দিনীর মতো বউ হোক’, নায়িকার ‘ন্যাকামি’ নিয়ে ট্রোল করল দ্য বং গাই!

‘যেই ছেলেরা আমাকে অপছন্দ করে তাদের সবার নন্দিনীর মতো একজন বউ হোক ভগবানের কাছে শুধু এটুকুই চাওয়া’, কিরণ দত্তর এই পোস্ট ঘিরে শোরগোল নেটপাড়ায়।

Published on: Nov 6, 2026, 20:30:10 IST
Advertisement

‘বিগ বস বাংলা’-র ঘরের প্রতিযোগী নন্দিনী দত্ত ও রাজবীর-এর নিত্যদিনের নাটকীয়তা নিয়ে এখন সোশাল মিডিয়া তোলপাড়। তবে এবার এই বিতর্কে ঘি ঢাললেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘বং গাই’ কিরণ দত্ত। সিক্রেট রুমে বসে প্রেমিক রাজবীরের জামার সেফটিপিন না খুলতে পারা দেখে নন্দিনীর কেঁদে ফেলে ‘বাবাটা আমার সেফটিপিন খুলতে পারে না’ বলা নিয়ে নেটিজেনরা এমনিতেই কড়া তোপ দাগছিলেন। এবার সেই ভাইরাল ক্লিপ নিয়ে নন্দিনীকে ট্রোল করতে ছাড়লেন না বাংলার এক নম্বর ইউটিউবার কিরণ দত্ত।

‘যারা আমায় অপছন্দ করে তাদের নন্দিনীর মতো বউ হোক’, নায়িকার ‘ন্যাকামি’ নিয়ে ট্রোল করল দ্য বং গাই
‘যারা আমায় অপছন্দ করে তাদের নন্দিনীর মতো বউ হোক’, নায়িকার ‘ন্যাকামি’ নিয়ে ট্রোল করল দ্য বং গাই

‘আমার বাবাটা এসব পারে না!’— সোশাল মিডিয়ায় কিরণের পোস্ট:

নন্দিনীর সেই কান্নার একটি স্ক্রিনশট ও ক্লিপ সোশাল মিডিয়ায় শেয়ার করে নিজের চেনা ভঙ্গিতেই রসিকতায় মেতে ওঠেন কিরণ দত্ত।

তিনি ক্যাপশনে লেখেন, ‘অনলাইনে টিকিট কেটে বাবাকে রামায়ণ দেখতে নিয়ে যাচ্ছি। আমার বাবাটা এসব পারে না।’ পোস্টের কমেন্ট বক্সে নিজের বাবা-মা'কে নিয়ে রামায়ণ দেখতে যাওয়ার ছবিও পোস্ট করেন তিনি।

‘যাদের পছন্দ নয়, তাদের নন্দিনীর মতো বউ হোক!’

পোস্টটির কমেন্ট সেকশনে গিয়ে ট্রোলিং ও মশকরাকে আরও একধাপ বাড়িয়ে দিয়ে কিরণ কড়া অথচ হাস্যরসাত্মক মন্তব্যে লেখেন, ‘যেই ছেলেরা আমাকে অপছন্দ করে তাদের সবার নন্দিনীর মতো একজন বউ হোক ভগবানের কাছে শুধু এটুকুই চাওয়া’।

কিরণের এই কমেন্ট প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় হাসির রোল ওঠে। তবে স্বাভাবিকভাবেই নন্দিনীর অনুরাগী ও একদল নেটিজেন এতে চটে গিয়ে কিরণকে পাল্টা আক্রমণ করতে শুরু করেন।

নন্দিনী-ভক্তদের পাল্টা আক্রমণেও পিছপা হননি কিরণ। কমেন্ট সেকশনেই তিনি ২০১৯ সালের একটি ইনবক্স মেসেজের স্ক্রিনশট পোস্ট করে দেন। যেখানে দেখা যায়, বহু বছর আগে নন্দিনী নিজেই কিরণকে মেসেজ পাঠিয়েছিলেন, কিন্তু কিরণ সেই মেসেজের কোনো উত্তর দেননি।

‘বিগ বস’-এর ঘর থেকে সিক্রেট রুমে থাকা এবং রাজবীরকে নিয়ে নন্দিনীর এমন আতিশয্যকে ‘ন্যাকামি’ বলে কটাক্ষ করার মাঝেই কিরণের এই পোস্ট চলতি সপ্তাহের অন্যতম সেরা ভাইরাল চর্চায় পরিণত হয়েছে।

শুধু নন্দিনী নন, কিরণের তোপের মুখে খোদ ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বিগ বসের ঘরে জীতুর আচরণ নিয়ে সৌরভের মৌনতাকে কাঠগড়ায় তুলে কিরণ লেখেন, ‘আর জীতু কামাল মনে হয় সৌরভ গাঙ্গুলীর গোপন কোনোকিছু জানে। যাওয়ার আগে হুমকি দিয়ে গেছে আমি শিওর’।

এখন দেখবার চলতি সপ্তাহে বিগ বসের ঘরে সমীকরণে আর কোন নতুন চমক আসে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks