...
...
Next Story

The Bong Guy: হবু শ্বশুর-শাশুড়ির ‘বিয়ে না হলে কী হতো!’ বং গাইয়ের বাবা-মা'র বিবাহবার্ষিকী, মাখন মাখালেন প্রেমিকা

The Bong Guy: হবু শ্বশুর-শাশুড়ির বিবাহবার্ষিকীতে তাঁদের নাম ধরে ডেকে ‘রত্ন’ (কিরণ) উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন অন্তরা।

Published on: May 18, 2026, 21:23:54 IST
Advertisement

সোশ্যাল মিডিয়ার ‘পাওয়ার কাপল’ কিরণ দত্ত এবং অন্তরা। ট্রোল হোক বা মিষ্টি প্রেম— নেটপাড়াকে কীভাবে মাতিয়ে রাখতে হয়, তা এই জুটি খুব ভালো করেই জানে। এবার হবু শ্বশুর-শাশুড়ির বিবাহবার্ষিকীতে এক দারুণ কাণ্ড ঘটিয়ে বসলেন অন্তরা নয়না। প্রেমিক কিরণ দত্তের কড়া বারণ সত্ত্বেও, তিনি ডাক্তার দেখাতে বেরোতেই চুপিচুপি ফেসবুকে ছবি আপলোড করে বসলেন তাঁর হবু পুত্রবধূ!

হবু শ্বশুর-শাশুড়ির ‘বিয়ে না হলে কী হতো!’ বং গাইয়ের বাবা-মা'র বিবাহবার্ষিকী, মাখন মাখালেন প্রেমিকা
হবু শ্বশুর-শাশুড়ির ‘বিয়ে না হলে কী হতো!’ বং গাইয়ের বাবা-মা'র বিবাহবার্ষিকী, মাখন মাখালেন প্রেমিকা

‘কালী পদ দত্ত আর ডলি রাণী দেবীর বিয়ে না হলে কী হতো!’

কিরণের বাবা কালী পদ দত্ত এবং মা ডলি রাণী দেবীর বিবাহবার্ষিকীতে তাঁদের মিষ্টি কিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন অন্তরা। তবে নজর কেড়েছে তাঁর ক্যাপশনটি। সেখানে মনের সব ভালোবাসা আর রসিকতা উজাড় করে অন্তরা লিখেছেন, ‘কালী পদ দত্ত আর ডলি রাণী দেবীর বিয়ে না হলে আমার যে কী হতো!! এমন রত্ন আমাদের উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম…’ (এখানে ‘রত্ন’ বলতে যে তিনি প্রেমিক কিরণকে বুঝিয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না)।

কিরণ ডাক্তার দেখাতে যেতেই চুপিচুপি ছবি পোস্ট!

হবু শ্বশুর-শাশুড়ির ছবি ফেসবুকে পোস্ট করায় নাকি খোদ কিরণেরই হালকা আপত্তি ছিল। কিন্তু দস্যি অন্তরা কি আর অত সহজে দমে যাওয়ার পাত্রী? ক্যাপশনে সেই চুরির খতিয়ান দিয়ে অন্তরা লিখেছেন, ‘রত্ন কিরণ দত্ত ছবি আপলোড করতে হালকা আপত্তি জানিয়েছিলেন। তাই ওনারা ডাক্তার দেখাতে যাওয়ার পর শান্তিতে ওর কথাকে পাত্তা না দিয়েই ছবিগুলো রেখে যাচ্ছি ফেসবুকে.. ডলি দেবী খুশি হবেন এটুকু আমি জানি আর ওনাকে খুশি রাখাই আমাদের একমাত্র উদ্দেশ্য..’।

এই বিশেষ দিনটি উদযাপনে খামতি রাখেনি দত্ত পরিবার। অন্তরা জানান, আগের দিনই হবু শ্বশুর-শাশুড়িকে নিয়ে সবাই মিলে জমিয়ে খাওয়া-দাওয়া সেরে এসেছেন তাঁরা। আর সোমবারের দুপুরের মেনুও খাসা! অন্তরা লিখেছেন, ‘আজ মাংক ভাত (মাংস ভাত) বসিয়ে এসে পোস্ট করছি ওনার (শাশুড়ি মা) কমেন্ট দেখার আশায়। বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা কাকু-কাকিমা। সুস্থ থাকো, খুশি থাকো আর আমাদের ভালোবাসায় থাকো।’

হবু শ্বশুর-শাশুড়ির প্রতি অন্তরার এমন মিষ্টি ভক্তি এবং কিরণের কথাকে বুড়ো আঙুল দেখিয়ে ছবি পোস্ট করার এই মিষ্টি খুনসুটি মন জয় করে নিয়েছে নেটিজেনদের। কমেন্ট বক্সে শুভেচ্ছা বার্তার পাশাপাশি অনেকেই লিখেছেন, ‘দত্ত বাড়ির হবু বউ তো জুতসই হয়েছে, বং গাই-এর কথাকে পাত্তাই দিল না!’ আরেকজন লেখেন, ‘ওয়েলিং’। জবাবে, অন্তরা লেখেন- ‘না, ঘি আর বাটার’। আপাতত মাংস-ভাত আর হবু শাশুড়ির কমেন্টের অপেক্ষায় দিন গুনছেন অন্তরা। দ্য় বং গাই কিরণ জানিয়েছেন, এই বছরেই নাকি তাঁর বিয়ের সানাই বাজতে চলেছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe