আগুনে জ্বলছে গোটা কলকাতা, দুর্গাপুজোয় আসছে ‘দ্য ক্যালকাটা ফাইলস’

‘বেঙ্গল ফাইলস’, ‘কাশ্মীর ফাইলস’- এর পর এবার আসছে ‘দ্য ক্যালকাটা ফাইলস’। সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে। আর জি কর কাণ্ডকেই এবার বড় পর্দায় আনতে চলেছেন পরিচালক। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবির শুভ মহরত। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম পোস্টার।

Published on: Jul 4, 2026, 22:58:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘বেঙ্গল ফাইলস’, ‘কাশ্মীর ফাইলস’- এর পর এবার আসছে ‘দ্য ক্যালকাটা ফাইলস’। সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে। আর জি কর কাণ্ডকেই এবার বড় পর্দায় আনতে চলেছেন পরিচালক। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবির শুভ মহরত। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম পোস্টার।

দুর্গাপুজোয় আসছে ‘দ্য ক্যালকাটা ফাইলস’
দুর্গাপুজোয় আসছে ‘দ্য ক্যালকাটা ফাইলস’

সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম যে পোস্টারটি প্রকাশে এসেছে সেটা এক ঝলক দেখলেই বোঝা যাচ্ছে যে ঝলসে যাওয়া কলকাতাকে সামনে নিয়ে আসবেন পরিচালক। একটা শহর যা পুরোপুরি ঢেকে গিয়েছে অন্ধকারে। চারিদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। এমনকি হুগলি সেতুও আগুনে জ্বলছে গিয়েছে। এই আগুনের মধ্যেই ঝলসে যাওয়া কলকাতাবাসী এগিয়ে আসছে প্রতিবাদের জন্য, রুখতে প্রস্তুত পুলিশও।

আরও পড়ুন: মমতার কালীঘাটের বাড়িতে এলেন জয়া বচ্চন, কী কথা হল দুজনের?

আর জি কর কাণ্ডের পর এমন দৃশ্য সকলেরই চেনা। রাজ্যের পালাবদলের পর এবার সেই দৃশ্যই আবার দেখতে পাওয়া যাবে বড় পর্দায়। সৌভিক দে পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন গৌরব রায়চৌধুরী, রজতাভ দত্ত, চন্দন সেন, পায়েল দাস, লাবনী সরকার, সুদীপ মুখোপাধ্যায়, অনিন্দ্য পুলক, যুধাজিৎ সরকার এবং স্বাগতা মুখোপাধ্যায়।

ইতিমধ্যেই প্রত্যেক চরিত্রের লুক টেস্ট হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে ছবির শুভ মহরত, অর্থাৎ ছবির কাজ শুরু করে দিয়েছেন পরিচালক। তবে শুধুমাত্র ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে তা নয়, পরিচালক জানিয়ে দিয়েছেন ছবির মুক্তির মাস। আগামী দুর্গাপুজোয় কলকাতাবাসীকে এই ছবি উপহার দিতে চলেছেন পরিচালক।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ টিআরপি, কতটা প্রভাবিত হবে টেলি ইন্ডাস্ট্রি?

ছবির পোস্টার প্রকাশ্যে এনে ক্যাপশনে লেখা, ‘আগুনে জ্বলছে শহর, সত্যের খোঁজে শুরু হতে চলেছে এক রুদ্ধশ্বাস লড়াই। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, ন্যায় বিচারের সন্ধানে এক সাহসী সংগ্রামের গল্প। রহস্য, ষড়যন্ত্র এবং বাস্তবতার এক বিস্ফোরক উপাখ্যান। আসছে এই অক্টোবরে। আপনারা প্রস্তুত তো?’