...
...
Next Story

ফের বিপাকে সোহম, টাকা না দিয়ে কাঠমিস্ত্রিকে মারধর করার অভিযোগ, করা হলো ডায়েরি

আবারও বিপাকে পড়লেন সোহম চক্রবর্তী। কাঠমিস্ত্রিকে কাজ করিয়ে টাকা না দেওয়া, মারধর করার অভিযোগে অভিযুক্ত হলেন তিনি। অভিযোগকারী কাঠমিস্ত্রির নাম রাজ কাপুর শর্মা। সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তিনি বেহালা থানার দ্বারস্থ হয়েছেন।

Published on: Aug 25, 2026, 13:30:06 IST
Advertisement

আবারও বিপাকে পড়লেন সোহম চক্রবর্তী। কাঠমিস্ত্রিকে কাজ করিয়ে টাকা না দেওয়া, মারধর করার অভিযোগে অভিযুক্ত হলেন তিনি। অভিযোগকারী কাঠমিস্ত্রির নাম রাজ কাপুর শর্মা। সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তিনি বেহালা থানার দ্বারস্থ হয়েছেন।

ফের বিপাকে সোহম
ফের বিপাকে সোহম

জানা গিয়েছে, সোহমের বাড়িতে আলমারি তৈরি করার কাজ করছিলেন ওই কাঠমিস্ত্রি। কাজ শেষ হয়ে যাওয়ার পর পারিশ্রমিক চাইতে গেলে ওই ব্যক্তিকে মারধর করা হয়। অতঃপর অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বেহালা থানার দারস্ত হন ওই ব্যক্তি।

আরও পড়ুন: উজি-ঋষির জীবনে আগমন নতুন ব্যক্তির, বোনের ঘর ভাঙা আটকাতে পারবেন নিশা?

পুলিশের কাছে রাজকুমার জানান, গত ১২ মে সোহমের বাড়িতে আলমারি বানানোর কাজ পেয়েছিলেন তিনি। ৫৫ হাজার টাকায় চুক্তি হয়। কাজের জন্য ওই ব্যক্তিকে অগ্রিম ৩০ হাজার টাকা দেওয়া হয়। কাজ যখন প্রায় শেষের দিকে তখন আরও দুটি আলমারি তৈরি করতে বলা হয়। পরবর্তী কাজ ও অর্ধেক শেষ হয়ে যাওয়ার পরে যখন অভিনেতার কাছে টাকা চাওয়া হয় তখন উনি টাকা দিতে অস্বীকার করেন।

আরও পড়ুন: 'দেখো ওল্ড ইয়াং ম্যান...', ‘দাদাগিরি’র মঞ্চ থেকে স্ত্রীকে ভিডিও কল করে কাকে দেখালেন সজল?

প্রসঙ্গত, এর আগেও গত জুলাই মাসে এক ব্যবসায়ী সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন থানায়। ওই ব্যক্তির বক্তব্য অনুযায়ী, সোহম ৬৮ লক্ষ টাকা নিয়েছিলেন কিন্তু সেটা ফেরত দেওয়া তো দূরের কথা টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেন তিনি। আরামবাগের বাসিন্দা শেখ সাহিদ ইমাম এই গোটা ঘটনায় টালিগঞ্জের চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks