The Eken: জাতীয় স্তরে পুরস্কৃত হল ‘দ্য একেন বাবু: বেনারসে বিভীষিকা’, ইনকার মঞ্চে পেল সেরা ছবির সম্মান

The Eken: Benaras e Bibhishika: বড় পর্দা হোক অথবা ওটিটি প্ল্যাটফর্ম, একেনবাবুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে দর্শকরা। এবার জাতীয় স্তরে পুরস্কৃত হলেও একেন বাবুর বেনারসে বিভীষিকা।

Published on: Apr 24, 2026, 10:07:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

The Eken: Benaras e Bibhishika: বাংলা গোয়েন্দা চরিত্র বলতে এই মুহূর্তে বাঙালির কাছে সবথেকে জনপ্রিয় চরিত্র হল একেন বাবু। অনির্বাণ চক্রবর্তীর অসাধারণ অভিনয় এই চরিত্রকে আরও বেশি জীবন্ত করে তুলেছে। বড় পর্দা হোক অথবা ওটিটি প্ল্যাটফর্ম, একেনবাবুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে দর্শকরা। এবার জাতীয় স্তরে পুরস্কৃত হলেও একেন বাবুর বেনারসে বিভীষিকা।

ইনকার মঞ্চে পেল সেরা ছবির সম্মান
ইনকার মঞ্চে পেল সেরা ছবির সম্মান

খুব সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত হয়েছে ইনকা অ্যাওয়ার্ড শো। গত ১৫ এবং ১৬ এপ্রিল নিতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন করণ জোহর এবং রানা দাগ্গুবতি। এই অনুষ্ঠানে শুধুমাত্র হিন্দি নয়, বাংলা, তামিল, তেলেগু, মালায়ালাম, পাঞ্জাবি সিনেমাকেও সম্মানিত করা হয়।

আরও পড়ুন: কলকাতার বুকে মিশে যাচ্ছে লাল-সবুজ রক্ত! প্রকাশ্যে সৃজিতের নতুন ছবির পোস্টার

এই অনুষ্ঠানেই সেরা সিনেমার পুরস্কার ছিনিয়ে নেয় দ্যা একেন: বেনারসে বিভীষিকা। তবে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন না অনির্বাণ অথবা সিনেমার পরিচালক জয়দীপ কেউই। তবে জাতীয় স্তরে একেনবাবুকে এইভাবে সম্মানিত হতে দেখে খুশি দর্শকরা।

যদিও কমেন্ট বক্সে কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন একেনবাবুর থেকেও অনেক ভালো সিনেমা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে তাদের কেন পুরস্কৃত করা হল না। মৃগয়া, ধুমকেতু, পুতুল নাচের ইতিকথা সহ একাধিক ছবির উল্লেখ করে তাঁরা লিখেছেন, এই ছবিগুলির মধ্যে একটি ছবিকে পুরস্কৃত করা উচিত ছিল।

প্রসঙ্গত, চলতি বছর অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কার ছিনিয়ে নিয়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। কিলবিল সোসাইটি ছবিতে অসাধারণ অভিনয় করার সুবাদে এই পুরস্কার পেয়েছেন তিনি। জাতীয় স্তরে এমন পুরস্কারে পুরস্কৃত হতে পেরে খুশি অভিনেত্রী।

আরও পড়ুন: 'বাবা হিসেবে এটাই চাওয়া...', সন্তানকে কেমন মানুষ হতে দেখতে চান পরমব্রত?

এছাড়াও ইনকা অ্যাওয়ার্ড শোয়ে সেরা হিন্দি নায়কের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন রণবীর সিং, ধুরন্ধর ছবির জন্য। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম, হক সিনেমার জন্য। কান্তারা ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কারে পুরস্কৃত হয়েছেন ঋষভ শেট্টি।