...
...
Next Story

রথযাত্রায় ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’-এর হাত ধরে নতুন শুরু! হাজির থাকলেন অনির্বাণ-শাশ্বতরা

শুরু থেকেই বক্স অফিসে বেশ রমরম করে চলছিল 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'। রথযাত্রার দিন হয়ে গেল ছবির স্পেশাল স্ক্রিনিং। ছবিটির অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, ইশা সাহা, সোমক ঘোষ এদিনের সন্ধ্যায় বিশেষ ভাবে নজর কেড়েছিলেন। তাছাড়াও এই দিন হাবড়ায় এসভিএফর সিনেমার উদ্বোধন করা।

Published on: Jun 28, 2025, 13:36:24 IST
By ,
Prefer HTon Google
Advertisement

'শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে' এবং 'এই রাত তোমার আমার'-এর অসাধারণ সাফল্যের পর, হইচই স্টুডিয়োস ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা' নিয়ে আসে। 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'-এর মাধ্যমে বড় পর্দায় ফের ফেরে একেন। রহস্য, রোমাঞ্চ, সাসপেন্সে ভরা এই ছবিতে এবারও 'একেন'-এর সঙ্গী পর্দার 'প্রমথ' সোমক ঘোষ ও বাপির চরিত্রে সুহোত্র মুখোপাধ্যায়কে নজর কাড়তে দেখা যায়। এই থ্রি মাস্কেটিয়ার্স ছাড়াও এবার ছবিতে দেখা গিয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়, ঈশা সাহা, গৌরব চক্রবর্তী, দেবেশ চট্টোপাধ্যায়, ঋষভ বসু, বিশ্বনাথ বসু, সাগ্নিক চট্টপাধ্যায় এবং কৌশিক হাফিজি, শ্রীজা ভট্টাচার্য প্রমুখকে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়।

রথযাত্রায় ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’-এর হাত ধরে নতুন শুরু! হাজির থাকলেন অনির্বাণ-শাশ্বতরা
রথযাত্রায় ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’-এর হাত ধরে নতুন শুরু! হাজির থাকলেন অনির্বাণ-শাশ্বতরা
‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে এসভিএস সিনেমা হাবড়ায় হাজির ছবির কলাকুশলীরা

শুরু থেকেই বক্স অফিসে বেশ রমরম করে চলছিল 'দ্য একেন: বেনারসে বিভীষিকা'। রথযাত্রার দিন হয়ে গেল ছবির স্পেশাল স্ক্রিনিং। ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’-এর বিরাট সাফল্যের পর, ছবির অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, ইশা সাহা, সোমক ঘোষ এদিনের সন্ধ্যায় বিশেষ ভাবে নজর কেড়েছিলেন। তাছাড়াও এই দিন হাবড়ায় এসভিএফর সিনেমার উদ্বোধন করা হয়। মূলত সেই উপলক্ষ্যেই এই স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুন: ‘ওয়েলকাম বেবি…’, সদ্য ছেলের মা হয়েছেন, পরিবারে ফের নতুন সদস্যকে স্বাগত জানালেন মানসী?

এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে ইশা সাহা বলেন, ‘খুব ভালো লাগছে, দর্শকদের সঙ্গে দেখা করা সব সময়ই বিশেষ এবং আজকের দিনটাও এর ব্যতিক্রম ছিল না। SVF সিনেমাসের সঙ্গে এই মুহূর্তের অংশ হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। একেন সর্বত্র এত ভালোবাসা পাচ্ছে, এবং এত মানুষ এখনও এত আনন্দ পাচ্ছেন, উপভোগ করছেন এটা দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে।’

আরও পড়ুন: শেষ X পোস্টে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থকে স্মরণ করেছিলেন, আর ৩ দিন আগে ইনস্টাগ্রামে ঠিক কী লিখেছিলেন শেফালি?

আরও পড়ুন: ১ বছরের ব্যবধানে ফের মা হলেন ইলিয়ানা ডি'ক্রুজ, সামনে আনলেন সদ্যোজাতর ছবি ও নাম, এবার ছেলে হল না মেয়ে?

অন্যদিকে, এসভিএফের ভিপি এবং বিজনেস হেড রুদ্র প্রসাদ দাঁ বলেন, ‘এটা একটা সাংস্কৃতিক পুনরুদ্ধার। অন্যরা পিছিয়ে পড়লেও, আমরা এগিয়ে যাচ্ছি। SVF সিনেমা, হাবরা, দীর্ঘদিন ধরে উপেক্ষিত অঞ্চলগুলির জন্য একটি মোড়।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe