...
...
Next Story

কেরালার পথে একেনবাবু, প্রকাশ্যে মোশন পোস্টার, ফার্স্ট লুক

একেন বাবুর পুরুলিয়ায় পাকড়াও সিরিজের শেষে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন, দুর্গাপুজোয় কেরালায় রহস্য উদঘাটন করবেন একেনবাবু। দর্শকদের মধ্যে সেই উত্তেজনা জিইয়ে রেখে কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল এই সিনেমার গোটা কাস্টিং।

Published on: Aug 15, 2026, 18:30:15 IST
Advertisement

একেন বাবুর পুরুলিয়ায় পাকড়াও সিরিজের শেষে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন, দুর্গাপুজোয় কেরালায় রহস্য উদঘাটন করবেন একেনবাবু। দর্শকদের মধ্যে সেই উত্তেজনা জিইয়ে রেখে কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল এই সিনেমার গোটা কাস্টিং।

কেরালার পথে একেনবাবু
কেরালার পথে একেনবাবু

ছবিতে ‘একেন’-এর ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী তো থাকছেনই। সঙ্গে ‘একেন’-এর বন্ধু 'বাপি'র ভূমিকা দেখা মিলবে সুহোত্র মুখোপাধ্যায় ও 'প্রমথ'র চরিত্রে দেখা যাবে সোমক ঘোষকে। এছাড়াও এই ফ্র্যাঞ্চাইজিতে এবার নতুন সংযোজন হলেন রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী, সুব্রত দত্ত এবং অর্ণ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়।

কেরালার পথে একেনবাবু, প্রকাশ্যে মোশন পোস্টার, ফার্স্ট লুক

তবে শুধুমাত্র চরিত্রের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে তা নয়, এই সিনেমার প্রথম মোশন পোস্টারও প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে। মোশন পোস্টারে দেখতে পাওয়া যাচ্ছে, ঘন জঙ্গলের মধ্যে আচমকাই বোম পড়ল এবং চারিদিক জ্বলে উঠল। তার কিছুটা সামনে রয়েছে কেরালার বিখ্যাত নৌকা আর নৌকার সামনে স্বয়ং একেনবাবু।

কেরালার পথে একেনবাবু, প্রকাশ্যে মোশন পোস্টার, ফার্স্ট লুক

এই মোশন পোস্টার প্রকাশ্যে এনে ক্যাপশনে লেখা, কেস জমাটি, হাঁটি হাঁটি, ব্যাগ গুছিয়ে পরিপাটি, কেরালার পথে একেনবাবু, রহস্য হবে জমজমাটি। একটু থ্রিলে, জাস্ট চিলে, একেন ফিরছেন সিনেমা হলে।

প্রসঙ্গত এই বছর দুর্গাপূজার শুধুমাত্র একেন বাবু একা নন, থাকবে বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু, দেশু ৭, এম্পারার ভার্সেস শরৎচন্দ্র। এইসব কটি ছবির সঙ্গে এবার প্রতিযোগিতায় নামবে একেন বাবু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks