...
...
Next Story

একেনের সফর সঙ্গী এবার রাইমা-ঋত্বিক! ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’তে আর কে কে থাকছেন?

‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’-এ 'একেন' অনির্বাণ চক্রবর্তী ছাড়া আর কে কে থাকছেন ছবিতে? নির্মাতাদের পক্ষ থেকে সামনে আনা হল ছবির কাস্ট।

Published on: Jun 5, 2026, 17:45:23 IST
Advertisement

পুজো মানে যেমন রাত জেগে ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা, ডায়েট ভুলে প্রচুর খাওয়া-দাওয়া, তেমনই পুজো মানে পুজোর ছবি। এই বছরও একগুচ্ছ বাংলা ছবি আসছে। আর সেই ছবির তালিকায় রয়েছে 'দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র'। কিন্তু পর্দার 'একেন' অনির্বাণ চক্রবর্তী ছাড়া আর কে কে থাকছেন ছবিতে? নির্মাতাদের পক্ষ থেকে সামনে আনা হল ছবির কাস্ট।

একেনের সফর সঙ্গী এবার রাইমা-ঋত্বিক! ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’তে আর কে কে থাকছেন?
একেনের সফর সঙ্গী এবার রাইমা-ঋত্বিক! ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’তে আর কে কে থাকছেন?

শুক্রবার একটি অনুষ্ঠানের মাধ্যমে গ্র্যান্ড কাস্ট রিভিল করা হয়। ছবিতে ‘একেন’-এর ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী তো থাকছেনই। সঙ্গে ‘একেন’-এর বন্ধু 'বাপি'র ভূমিকা দেখা মিলবে সুহোত্র মুখোপাধ্যায় ও 'প্রমথ'র চরিত্রে দেখা যাবে সোমক ঘোষকে। এছাড়াও এই ফ্র্যাঞ্চাইজিতে এবার নতুন সংযোজন হলেন রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী, সুব্রত দত্ত এবং অর্ণ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়।

বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখে হইচইতে মুক্তি পেয়েছিল 'একেনবাবু'-এর নতুন সিরিজ ‘একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও’। আর এই সিরিজের শেষেই ঘোষণা করা হয়েছিল পুজোয় আবার আসছেন একেন, ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ নিয়ে। অর্থাৎ ২০২৬ সালে দু'-দু'বার একেনের ধামাকা। আর পুজোয় একেনের গন্তব্য কেরালা।

‘একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও’ সিরিজের মাঝে মাঝেই এই ছবির কিছু কিছু আভাস দেওয়া হচ্ছিল। সেখানে দেখা যাচ্ছিল একেনের কাছে বেশ কয়েকবার ফোন আসছে। কিন্তু তাঁদের ভাষা না বুঝে একেন নিজের মতো কিছু মানে বের করে বেশ বিরক্ত হয়ে ফোন কেটে দিচ্ছে।

'দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র'-এর টিম

তবে এই ছবিটি ছাড়াও পুজোয় 'দেশু ৭', থেকে শুরু করে বহুরূপী ২ আসছে। বাংলা নববর্ষের দিন ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’-র শুভ মহরৎ হয়। ছবিতে রয়েছেন যিশু সেনগুপ্ত, সোহিনী সরকার, কৌশানী মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য। অন্যদিকে, 'দেশু ৭'-এর মূল আকর্ষণ তো দেব-শুভশ্রী বটেই। তাছাড়াও থাকবেন অনির্বাণ ভট্টাচার্য।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks