Sharib Hashmi: আবার ঘুরে এসেছে মারণ রোগ, স্ত্রীর অসুস্থতা নিয়ে যা বললেন ‘ফ্যামিলি ম্যান’ শারিব
Sharib Hashmi: রাজ ও ডিকে পরিচালিত দ্য ফ্যামিলি ম্যান সিরিজে শ্রীকান্ত তিওয়ারির সহচর জে কে তালপাড়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা শারিব হাশমি। তবে সিরিজে তিনি যতই কমেডির চরিত্রে অভিনয় করুন না কেন, বাস্তব জীবনে কিন্তু তিনি আক্ষরিক অর্থেই ফ্যামিলি ম্যান।
Sharib Hashmi: রাজ ও ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে শ্রীকান্ত তিওয়ারির সহচর জে কে তালপাড়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা শারিব হাশমি। তবে সিরিজে তিনি যতই কমেডির চরিত্রে অভিনয় করুন না কেন, বাস্তব জীবনে কিন্তু তিনি আক্ষরিক অর্থেই ফ্যামিলি ম্যান।
স্ত্রীর অসুস্থতা নিয়ে যা বললেন ‘ফ্যামিলি ম্যান’ শারিব
কিছুদিন আগে হাউটার ফ্লাই-এর সঙ্গে সাক্ষাৎকারে শারিব তাঁর স্ত্রী নাসরিন হাশমির সঙ্গে পথ চলার গল্প শেয়ার করেছিলেন। তিনি জানিয়েছিলেন ২০১৮ সালে তাঁর স্ত্রীর মুখে ক্যান্সার ধরা পড়ে। যেটা থেকে তিনি অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন। কিন্তু একবার দুবার নয় বরং পাঁচ পাঁচ বার সেই ক্যান্সার ফিরে এসেছিল তাঁর স্ত্রীর শরীরে।
সাক্ষাৎকার চলাকালীন অভিনেতা জানিয়েছিলেন, প্রথম যখন তিনি এই রোগের কথা জানতে পেরেছিলেন তখন পুরোপুরি ভেঙ্গে পড়েছিলেন তিনি। ৫ বার সার্জারি করেও বারবার এই রোগ ফিরে এসেছিল নাসরিনের শরীরে। এবার ষষ্ঠ বারের জন্য সেই একই রোগে আক্রান্ত হয়েছেন নাসরিন। শুধু তাই নয়, এটি সব জায়গায় ছড়িয়ে পড়েছে।
তবে অভিনেতা আশাবাদী, এবারেও তাঁরা মরণ রোগকে জয় করতে পারবেন। ক্যান্সার এমন একটি রোগ যেটা বারবার ফিরে আসে কিন্তু মানসিক শক্তির সঙ্গে যদি লড়াই করা যায় তাহলে অবশ্যই বারবার ফিরে আসা যায়। অন্যদিকে নাসরিন জানান তাঁর স্বামী এক মুহূর্তের জন্য তাঁকে একা ছাড়েননি। শুটিংয়ে যতই ব্যস্ততা থাকুক না কেন, যে কোনও প্রয়োজনে তিনি হাসপাতালে পৌঁছে যেতেন যে কোনও সময়।
এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ডিসচার্জ পর্যন্ত অভিনেতা হাসপাতালেই বসে থাকতেন। সেখান থেকে তিনি নড়তেন না। ব্যাপারটা নাসরিনের ভীষণ ভালো লাগলো। তাঁর মনে হতো যে তাঁর স্বামী সব সময় তার পাশে রয়েছেন।
প্রসঙ্গত, শারিব হাশমি ২০০৩ সালের ২৭শে ডিসেম্বর নাসরিন হাশমিকে বিয়ে করেন। এই দম্পতির দুটি সন্তান রয়েছে (এক মেয়ে ও এক ছেলে)। কিশোর বয়সে তাদের পরিচয় হয় এবং তারা তিন দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে আছেন।
Home/Entertainment/Sharib Hashmi: আবার ঘুরে এসেছে মারণ রোগ, স্ত্রীর অসুস্থতা নিয়ে যা বললেন ‘ফ্যামিলি ম্যান’ শারিব