শিক্ষা ব্যবস্থা দুর্নীতি, নিট প্রশ্নপত্র ফাঁস, পড়ুয়াদের ভবিষ্যৎ এইসব কিছু নিয়ে এখন উত্তাল দিল্লি। গত ২৮ জুন থেকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করে ককরোজ জনতা পার্টি। CJP - এর দাবি পূরণ না হওয়ায় অনশনে বসে পড়ুয়াদের একাংশ। টানা ২৫ দিন পর অনশনরত সোনম ওয়াংচুককে অনশন মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর গত সোমবার সংসদ অভিযানকে কেন্দ্র করে অবস্থা আরো গুরুতর হয়ে ওঠে। এসবের মধ্যেই এবার একটি বড় ঘোষণা করল জি ফাইভ।

যে আন্দোলনকে ঘিরে গোটা দেশ উত্তাল, ওয়েব সিরিজের পর্দায় ফুটে উঠবে। বুধবার জি ফাইভ ঘোষণা করল এই সিরিজের। পাশাপাশি এই স্বল্প দৈর্ঘ্যের সিরিজের একটি ছোট্ট ঝলকও প্রকাশ্যে আনা হয়েছে। ওয়েব সিরিজের নাম রাখা হয়েছে দ্যা স্ক্যাম: লিকড। প্রায় এক মিনিটের টিজারে প্রশ্নপত্র ফাঁসের পেছনে লুকিয়ে থাকা আসল গল্প তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: সিরিয়ালে চান্স পাওয়া নিয়ে কটাক্ষ, 'আমি অন্যদের চান্স দি', ধুয়ে দিলেন মধুবনী
টিজারে দেখানো হয়েছে, কড়া নজরদারিতে পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হচ্ছে। সেগুলোতে একটি গোপনীয় ট্যাগ লাগিয়ে সিল করে কার্টনে প্যাক করা হয়। কিন্তু, কার্টনগুলো গাড়িতে তোলার আগেই একটি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। লোকটি প্রশ্নপত্রটির ছবি তুলে তা ফাঁস করে দেয়, যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শীঘ্রই, এই ফাঁসের ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হয়, যেখানে ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া এবং খালি শ্রেণিকক্ষ দেখানো হয়। শেষে একজন ছাত্র তার বাবার কাছ থেকে একটি ফোন পায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।
আরও পড়ুন: সত্যি কি অসুস্থ অমিতাভ? অপারেশনের পোস্ট ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেতা নিজেই
{{/usCountry}}আরও পড়ুন: সত্যি কি অসুস্থ অমিতাভ? অপারেশনের পোস্ট ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেতা নিজেই
{{/usCountry}}এই ছোট্ট টিজারের মধ্যেই ফুটিয়ে তোলা হয়েছে এক শিক্ষার্থীর আত্মহত্যার গল্প, পড়ুয়াদের বিক্ষোভ, সংবাদ মাধ্যমের অনুসন্ধানের দৃশ্য ফুটে উঠেছে। যেখানে আসমুদ্র হিমাচল পড়ুয়াদের বিক্ষোভের দিকে তাকিয়ে আছে সেখানে এমন একটি সিরিজের প্রতি যে মানুষের কৌতূহল জন্মাবে তা বলাই বাহুল্য।
বুধবার এই টিজার প্রকাশ্যে এনে নির্মাতারা লিখেছেন, ‘একটি প্রশ্নপত্র, লক্ষ লক্ষ স্বপ্ন আর সেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার একটা গোটা জাতির বিশ্বাসে আঘাত। দ্যা স্ক্যম: লিকড খুব শীঘ্র আসছে জি ফাইভে।’ তবে এই ওয়েব সিরিজ কবে মুক্তি পাবে সেটা এখনও জানানো হয়নি।