...
...
Next Story

‘চুরি তো করছি না…’, ১৩ তারিখ ‘৫ নম্বর’ বিয়ে সারবেন সাহেব-সুস্মিতা? মাঝরাতে জবাব নায়কের

সুস্মিতাকে সারাক্ষণ আগলে রাখছেন সাহেব। বিগ বস ফিরতি নায়িকাকে নিতে হাজির এয়ারপোর্টে। আগামী মাসেই শুভকাজ সারছেন তাঁরা? কী জবাব এল?

Published on: Nov 29, 2026, 19:00:43 IST
Advertisement

টলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে বিয়ের সানাইয়ের সুর! গুঞ্জন তুঙ্গে— আগামী ১৩ই ডিসেম্বর নাকি চার হাত এক হতে চলেছে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি সাহেব ভট্টাচার্য (Shaheb Bhattacherjee) এবং সুস্মিতা দে (Susmita Dey)-র। পর্দার জনপ্রিয় এই জুটির প্রেম এবার বাস্তবে ছাদনাতলা পর্যন্ত গড়াচ্ছে কি না, তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। আর সেই জল্পনার আগুনেই যেন ঘি ঢালল কলকাতা বিমানবন্দরের সাম্প্রতিক একটি দৃশ্য— বিগ বসে দাদার দরবারে অংশ নিয়ে কো-স্টার আলেখ্যার সঙ্গে মুম্বই থেকে ফিরছিলেন সুস্মিতা। মধ্যরাতে বিমানবন্দরে খোদ সুস্মিতাকে নিতে হাজির হয়েছিলেন সাহেব! আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেতা।

‘চুরি তো করছি না…’, ১৩ তারিখ ‘৫ নম্বর’ বিয়ে সারবেন সাহেব-সুস্মিতা? মাঝরাতে জবাব নায়কের
‘চুরি তো করছি না…’, ১৩ তারিখ ‘৫ নম্বর’ বিয়ে সারবেন সাহেব-সুস্মিতা? মাঝরাতে জবাব নায়কের

‘এই নিয়ে পাঁচ নম্বর বিয়ে...’— বিমানবন্দরে বিয়ের প্রশ্ন শুনে কী বললেন সাহেব?

সম্প্রতি নিজের ধারাবাহিক ‘তিলোত্তমা’-র প্রচারে মুম্বইতে ‘বিগ বস বাংলা’-র ঘরে গিয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা দে। কলকাতায় ফেরার দিন বিমানবন্দরে তাঁকে নিতে পৌঁছে গিয়েছিলেন সাহেব ভট্টাচার্য। দু’জনকে একসঙ্গে দেখেই ছেঁকে ধরেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এবং সরাসরি প্রশ্ন ওঠে— আগামী ১৩ই ডিসেম্বর কি তবে বিয়েটা পাকা?

প্রশ্ন শুনেই হেসে ফেলেন সাহেব। রসিকতার সুরে তিনি বলেন, ‘এই নিয়ে বোধহয় পাঁচ নম্বর বিয়ে এটা!’

তবে রসিকতার পর কিছুটা গম্ভীর হয়ে অভিনেতা জানান, কাজের ক্ষেত্রে সংবাদমাধ্যম সবসময় তাঁদের পাশে থেকেছে; তাই বিয়ের মতো বড় কোনো সিদ্ধান্ত নিলে সবাই নিশ্চয়ই তা জানতে পারবেন। তিনি সাফ বলেন, ‘আমাদের জীবনে আমার মিডিয়ার বন্ধুদের বড় অবদান রয়েছে। যদি এমন কিছু হয়, তোমাদের সবাইকে জানাব। জানাব না কেন? চুরি তো করছি না’।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’-র সেটেই প্রথম আলাপ হয়েছিল সাহেব ও সুস্মিতার। শুটিংয়ের ফাঁকে আড্ডা এবং একসঙ্গে সময় কাটাতে কাটাতেই তাঁদের বন্ধুত্ব গভীর হয় এবং তা প্রেমে বদলে যায়। দু’জনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে ভালোবাসেন এবং সম্পর্ক নিয়ে সেভাবে রাখঢাক রাখেননি দুজনেই; উৎসব হোক বা টলিপাড়ার কোনো অনুষ্ঠান— সর্বত্রই একসঙ্গে দেখা যায় তাঁদের।

টলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী, বিয়ে হলে কলকাতাতেই বসবে আসর এবং সাবেকি বাঙালি সাজ ও রীতিনীতি মেনেই নতুন জীবন শুরু করবেন তাঁরা। দুই পরিবারের সদস্য, কাছের বন্ধু এবং টেলিভিশন জগতের চেনা মুখেরাই থাকবেন সেই অনুষ্ঠানে।

বর্তমানে সাহেব ভট্টাচার্য স্টার জলসার ‘গঙ্গা’ ধারাবাহিকে ‘অর্জুন’-এর চরিত্রে অভিনয় করছেন এবং সুস্মিতা দে ‘তিলোত্তমা’ ধারাবাহিকে দ্বৈত চরিত্রে দর্শকদের মন জয় করছেন। কাজের প্রবল ব্যস্ততার মাঝে ১৩ই ডিসেম্বরের এই বিয়ের খবর নিছকই গুঞ্জন নাকি সত্যি, তা সময়ই বলবে।

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks