Sourav-Dona: বয়স কম, জানতে হবে নাচ! মিমি বা ইশা নন, খবর বায়োপিকে এই নায়িকাই হবেন সৌরভ-পত্নী
মাঝে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে তাঁর স্ত্রী ডোনার চরিত্রে মিমি-ইশার নাম শোনা গিয়েছিল। এখন খবর, বয়স-লুকস-নাচ জানার মতো নানা ফ্যাক্টর মাথায় রেখে
মার্চের মাঝামাঝি সময় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। স্বভাবতই এই সিনেমা নিয়ে জল্পনা তুঙ্গে। আপাতত সামান্য হলেও হদিশ পাওয়া গিয়েছে ছবির কাস্টের। তবে সৌরভ-পত্নী ডোনার চরিত্রে কে থাকছেন, তা নিয়ে জল্পনা বর্তমান। মাঝে ইশা সাহা, মিমি চক্রবর্তীর নাম শোনা গেলেও, এখন খবর, এঁরা নন! বরং চেহারার মিল, বয়স, নাচ জানতে পারা মাথায় রেখে আরেক টলি-সুন্দরীকে বেছে নিয়েছেন নির্মাতারা।

সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের চরিত্রে থাকছেন রাজকুমার রাও। মহারাজ হয়ে উঠতে বেশ কড়া ট্রেনিং নিতে হচ্ছে অভিনেতাকে। এমনকী, ব্যাটিং থেকে বোলিং, সবরেই চলছে কড় ট্রেনিং। এমনকী খবর যে, বেহালায় গঙ্গোপাধ্যায় বাড়িতে এসেও নাকি কয়েকদিন থাকতে পারেন রাজকুমার। যাতে কাছ থেকে খুঁটিয়ে দেখার সুযোগ পান। এছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখ যাবে অপরাজিতা আঢ্যকে। সৌরভের বাবা চণ্ডি গঙ্গোপাধ্যায়ের চরিত্রে থাকছেন বোমন ইরানি। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া-র চরিত্রে কাজ করবেন গজরাজ রাও।
আরও পড়ুন: শ্বেতাকে ‘বুড়ি’ কটাক্ষ পল্লবী-অনুরাগীর! ‘আপনি যার ভক্ত তারও বয়স…’, পালটা রুবেল
টলিপাড়ায় কানাঘুষো খবর মিলছে যে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা হিসেবে দেখা যেতে পারে অমৃতা চট্টোপাধ্যায়কে। ৩০-এর বছরের আশেপাশে কোনো নায়িকাকে খুঁজছেন নির্মাতারা। সঙ্গে ডোনার সঙ্গে চেহারার মিল। আর অবশ্যই নাচ। কারণ ডোনা গঙ্গোপাধ্যায় আর নাচ যে ওতোপ্রতোভাবে জড়িত। আর এসব মাথায় রেখেই নাকি, মিমি-ইশার থেকে এগিয়ে রয়েছেন অমৃতা। যদি সবটাই শোনা খবর, এখনও নির্মাতারা কোনো সিলমোহর দেননি।
আরও পড়ুন: ‘আমার ছেলে এখন এমন বয়সে পৌঁছেছে…’! চতুর্থ বিয়ের খবরে মুখ খুললেন সানিয়া মির্জা-প্রাক্তন শোয়েব মালিক
বায়োপিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট-জীবনের উত্থান, সংগ্রাম এবং ২০১১ সাল পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে তাঁর দীর্ঘ যাত্রার গল্প তুলে ধরবে। রোমান্টিক কমেডি ছবির জন্য জনপ্রিয় পরিচালক লাভ রঞ্জন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকটি প্রযোজনা করছেন। আর পরিচালনার দায়িত্ব সামলাবেন বিক্রমাদিত্য মোতওয়ানে। চিত্রনাট্যে কড়া নজর রেখেছিলেন দাদা নিজেও। তথ্যগত ত্রুটি এড়াতে এই ব্যবস্থা। আপাতত বেশ উৎসাহে মহারাজের ভক্তরা। সব ঠিক থাকলে, বছরের শেষেই হয়তো ছবিটি মুক্তি পাবে।
এর আগে শচিন থেকে কপিল, ধোনি থেকে মিতালি, একাধিক ক্রিকেটারের উপর বায়োপিক তৈরি হয়েছে। এর মধ্যে ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ আর ‘৮৩’ ছাড়া, বাদবাকিগুলো খুব একটা সাফল্য পায়নি। দেখার দাদার বায়োপিক কেমন ফল করে!
E-Paper











