ইন্ডাস্ট্রিতে অনেকেই আসেন ভাগ্যের জোড়ে, আবার কেউ কেউ ছোটবেলা থেকেই মনে বুনে রাখেন রুপোলি পর্দার তারকা হওয়ার স্বপ্ন। জি বাংলার (Zee Bangla) নতুন জনপ্রিয় ধারাবাহিক ‘কুসুম’ (Kusum)-এর নায়িকা তনিষ্কা তিওয়ারি (Tanishka Tiwari) হলেন ঠিক দ্বিতীয় গোত্রের। আজ যিনি পর্দার ‘কুসুম’ হয়ে দর্শকদের চোখের মণি, বছর কয়েক আগে তিনি কিন্তু স্রেফ একজন খুদে প্রতিযোগী হিসেবে পা রেখেছিলেন দিদি নম্বর ১-এর মঞ্চে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তনিষ্কার সেই ‘দিদি নম্বর ১’ (Didi No. 1)-এর একটি মিষ্টি থ্রোব্যাক ভিডিয়ো। যেখানে রচনা ব্যানার্জীর (Rachna Banerjee) সামনে দাঁড়িয়েই নিজের জীবনের মস্ত বড় স্বপ্নটির কথা খোলসা করেছিল এই বিহারি কন্যে।
বড় হয়ে অভিনেত্রী হতে চাই— খুদে তনিষ্কার স্বপ্নপূরণ
ফ্ল্যাশব্যাক ঘাটলে দেখা যায়, বেশ কয়েক বছর আগে মায়ের হাত ধরে দিদি নম্বর ১-এর গেম শো-তে প্রতিযোগী হিসেবে হাজির হয়েছিল ছোট্ট তনিষ্কা। সেই বয়সেই পর্দার ‘দিদি’ রচনা ব্যানার্জীর ক্যামেরার সামনে সে স্পষ্টভাবে জানিয়েছিল— বড় হয়ে সে অভিনেত্রী হতে চায়।
আজ সেই স্বপ্ন শুধু পূরণই হয়নি, বরং খোদ জি বাংলারই লিড হিরোইন হিসেবে রাজত্ব করছে সে। ধারাবাহিকে ‘ছোট সাহেব’-এর সঙ্গে তাঁর অন-স্ক্রিন কেমিস্ট্রি ইতিমধ্যেই দর্শকদের দারুণ নজর কেড়েছে।
রচনার কড়া উপদেশ এবং মায়ের ‘বেঁধে রাখার’ হুমকি!
দিদি নম্বর ১-এর মঞ্চে খুদে তনিষ্কার মুখে অভিনয়ের ইচ্ছের কথা শুনে সঞ্চালিকা রচনা তাঁকে একটি মূল্যবান উপদেশ দিয়েছিলেন। রচনা বলেছিলেন— ‘আগে পড়াশোনা, তারপর অভিনয়।’ পাল্টা জবাবে তনিষ্কা মিষ্টি হেসে ফ্লোরেই ফাঁস করে দিয়েছিল তার মায়ের কড়া শাসনের কথা। সে জানিয়েছিল, সুযোগ পেলেই মা তাকে পড়তে বসিয়ে দেন। বাড়ি ফিরলে বন্ধুদের সাথে খেলতে যাওয়ার কোনও উপায় নেই। মায়ের থেকে সারাক্ষণ শুধু একটাই ডায়লগ শুনতে হয়— ‘পড়তে বস, আগে সিলেবাস শেষ কর, না হলে বেঁধে রাখব!’
অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও সিরিয়াস
{{/usCountry}}অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও সিরিয়াস
{{/usCountry}}মায়ের এই কড়া শাসন যে বৃথা যায়নি, তার প্রমাণ মিলেছে চলতি বছরেই। কাজের পাশাপাশি পড়াশোনা নিয়েও সমান সিরিয়াস তনিষ্কা। ২০২৬ সালেই সে সফলভাবে তার দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় ৭৯ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছে। বর্তমানে সে একাদশ শ্রেণীর (Class 11) ছাত্রী। পড়াশোনার গণ্ডি সামলানোর পাশাপাশি যেভাবে সে প্রতিদিন মেগা ধারাবাহিকের লিড রোলের চাপ সামলাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।