বুকে নেই ভয়! হামলার ১ মাসের মধ্যেই কাজে ফিরলেন টাইগার

গত ১৮ অক্টোবর মুম্বাইয়ে আক্রান্ত হওয়ার পর কয়েক সপ্তাহ পর টাইগার শ্রফ শুটিং সেটে ফিরেছেন। নিরাপত্তা উদ্বেগ অব্যাহত থাকা সত্ত্বেও, অভিনেতা রাজ মেহতার 'লাগ যা গলে' ছবির জন্য পুনেতে জাহ্নবী কাপুরের সঙ্গে চার দিনের একটি গানের শুটিং শেষ করেছেন।

Published on: Nov 16, 2026, 20:26:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গত ১৮ অক্টোবর মুম্বাইয়ে আক্রান্ত হওয়ার পর কয়েক সপ্তাহ পর টাইগার শ্রফ শুটিং সেটে ফিরেছেন। নিরাপত্তা উদ্বেগ অব্যাহত থাকা সত্ত্বেও, অভিনেতা রাজ মেহতার 'লাগ যা গলে' ছবির জন্য পুনেতে জাহ্নবী কাপুরের সঙ্গে চার দিনের একটি গানের শুটিং শেষ করেছেন।

হামলার ১ মাসের মধ্যেই কাজে ফিরলেন টাইগার
হামলার ১ মাসের মধ্যেই কাজে ফিরলেন টাইগার

অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানায়, তার দল ও সহযোগীদের কাছে গোপনীয়তা চুক্তি (এনডিএ) পাঠানো হয়েছে, যেখানে তাদেরকে তার অবস্থান বা শুটিংয়ের সময়সূচি প্রকাশ না করতে বলা হয়েছে।

আরও পড়ুন: বিপদের মুখ থেকে পল্লবীকে বাঁচালো কে? ‘কমলা নিবাস’ এ কি হতে চলেছে নতুন এন্ট্রি?

সুত্র থেকে জানা গিয়েছে, পুনের কল্যাণী নগরের একটি জনপ্রিয় পাবে চিত্রায়িত এই নাচের দৃশ্যটির কোরিওগ্রাফি করেছেন বসকো মার্টিস। অভিনেতাকে শটের ফাঁকে ফাঁকে নৃত্যশিল্পী ও কর্মীদের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে।

পাবটির মালিক, উদ্যোক্তা আরিয়ান নাভালেও সোশ্যাল মিডিয়ায় টাইগার ও জাহ্নবীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। এদিকে, টাইগার এই সপ্তাহে একটি মিউজিক লেবেলের সঙ্গে নতুন একটি গান প্রকাশ করতে চলেছেন এবং তার নিরাপত্তার কথা মাথায় রেখে প্রচারমূলক কার্যক্রমের পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন: অনুষ্ঠানে না যাওয়ায় করা হয় অপমান, আত্মসম্মান রক্ষার্থে বড় সিদ্ধান্ত অভিকার

বলিউড সেলিব্রিটিদের যে চিরকাল টার্গেট করে আন্ডারওয়ার্ল্ড, সেটা কারও অজানা নয়। বহু বছর ধরেই এই ঘটনা ঘটে চলেছে। কখনো সলমন খান, কখনো আবার রোহিত শেট্টি, কিছুদিন আগে আবার অমিতাভ বচ্চনের বাড়িতেও বোমা ফেলার হুমকি দেওয়া হয়েছে। কিন্তু এসবের মধ্যে মাঝ রাস্তায় টাইগার শ্রফের ওপর যেভাবে হামলা চালানো হয়েছিল, তাতে আতঙ্কিত গোটা বলিউড।

রাজস্থান থেকে গ্রেপ্তার ৩ মূল অভিযুক্ত:

রাজস্থানের কোটা থেকে এই ঘটনায় জড়িত ১৮ বছরের ফুল সিং, রেহান আনসারি এবং ২২ বছরের হৃতিক কুমার ওরফে রৌশন রামুরাও মাহাতোকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মুম্বইয়ে এনে বুধবার এসপ্ল্যানেড আদালতে হাজির করে দীর্ঘ পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।