Tithi Basu: বহুদিনের বিরতির পর আবার কাজে ফিরছেন তিথি, কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?
Tithi Basu: ‘তোমায় ছাড়া ঘুম আসেনা মা’, এই লাইনটা একসময় প্রত্যেক বাঙালির কাছে পরিচিত একটি লাইন ছিল। স্টার জলসার মা ধারাবাহিকে ‘ঝিলিক’ চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিথি বসু।
Tithi Basu: ‘তোমায় ছাড়া ঘুম আসেনা মা’, এই লাইনটা একসময় প্রত্যেক বাঙালির কাছে পরিচিত একটি লাইন ছিল। স্টার জলসার মা ধারাবাহিকে ‘ঝিলিক’ চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিথি বসু। সকলেই মনে করেছিলেন, এরপর হয়তো একের পর এক প্রজেক্টে দেখতে পাওয়া যাবে তিথিকে। কিন্তু ব্যক্তিগত বা পেশাগত দুই কারণেই তেমনভাবে আর ক্যামেরার সামনে ধরা দেওয়া হয়নি তাঁর।
বহুদিনের বিরতির পর আবার কাজে ফিরছেন তিথি
তবে অভিনয় জগত থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়াতে তিনি ভীষণ সক্রিয়। নিজের জীবনের প্রায় সমস্ত খুঁটিনাটি কথা তিনি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন। মাঝে দু একবার কাজের অফার এসেছিল ঠিকই কিন্তু পছন্দ মতো চরিত্র না হওয়ার কারণে তিনি ' না ' করে দেন। তবে এবার অবশেষে বিরতি কাটিয়ে কাজে ফিরতে চলেছেন তিথি।
সম্প্রতি আজকাল ডট ইনকে অভিনেত্রী জানিয়েছেন, ছোট পর্দা বা সিরিজ নয়, এবার একেবারে বড় পর্দায় ফিরতে চলেছেন তিনি। ‘শেষের কবিতা’ অনুকরণে তৈরি করা হচ্ছে একটি সিনেমার চিত্রনাট্য, ছবির নাম ‘শেষ থেকে শুরু’। বৈশাখী মজুমদারের পরিচালনায় এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় না করলেও দ্বিতীয় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তিথি।
এই সিনেমায় নায়িকার প্রেমিকা হিসেবে ধরা দেবেন তিনি। জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গিয়েছে শুটিং। খুব স্বাভাবিকভাবেই বহু বছর পর আবার ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে ভীষণ উচ্ছ্বসিত ছোট পর্দার ‘ঝিলিক’।
Home/Entertainment/Tithi Basu: বহুদিনের বিরতির পর আবার কাজে ফিরছেন তিথি, কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?