Titiksha Das: 'অন্যের দিকটাও ভাবা প্র্যাকটিস করুন...', এবার শ্বেতার পাশে দাঁড়ালেন তিতিক্ষা

Titiksha Das: ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে দুই বোনের চরিত্রে অভিনয় করেছিলেন শ্বেতা মিশ্র এবং তিতিক্ষা দাস। ধারাবাহিকের দুই বোনের সম্পর্ক একেবারেই ভালো ছিল না। কিন্তু বাস্তব জীবনে তিতিক্ষা এবং শ্বেতা ভীষণ ভালো বন্ধু। তাই এবার শ্বেতার হয়ে মুখ খুললেন অভিনেত্রী তিতিক্ষা দাস।

Published on: Apr 22, 2026, 08:52:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Titiksha Das: ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে দুই বোনের চরিত্রে অভিনয় করেছিলেন শ্বেতা মিশ্র এবং তিতিক্ষা দাস। ধারাবাহিকের গল্পে ছোট বোনের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করতে ব্যস্ত থাকত বড় বোন, মোটের উপর দুই বোনের সম্পর্ক একেবারেই ভালো ছিল না। কিন্তু বাস্তব জীবনে তিতিক্ষা এবং শ্বেতা ভীষণ ভালো বন্ধু। তাই এবার শ্বেতার হয়ে মুখ খুললেন অভিনেত্রী তিতিক্ষা দাস।

শ্বেতার পাশে দাঁড়ালেন তিতিক্ষা
শ্বেতার পাশে দাঁড়ালেন তিতিক্ষা

গতকাল শ্বেতা একটি পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যেখানে তিনি লেখেন, ‘একটি পোর্টালে শ্বেতার ছবি এবং কথোপকথন ফাঁস করে দেওয়া হয় তাঁর অনুমতি ছাড়াই। শুধু তাই নয়, ওই পোর্টালের পোস্টে এমন কিছু লেখা ছিল যেটা তিনি বলেননি, বা এমন কিছু বলেছিলেন যা অন্যভাবে লেখা হয়েছিল ওই পোস্টে।’

আরও পড়ুন: 'আমি বলিনি আমার কেরিয়ার শেষ...', ব্যক্তিগত কথোপকথন ফাঁস হতেই রেগে কাঁই শ্বেতা

এবার শ্বেতার হয়ে মুখ খুললেন বন্ধু তিতিক্ষা। তিনি নিজের এবং শ্বেতার একটি ছবি পোস্ট করে লেখেন, ‘শ্বেতা, আমার ভীষণ ভালো বন্ধু আজ পর্যন্ত কাজ করা সবথেকে পছন্দের সহকর্মী। ওকে অন্ধভাবে বিশ্বাস করা যায়। অনেক সময় অনেক বিপদে ওর কাছে সাহায্য পেয়েছি আমি। ওর মতো ট্যালেন্টেড মানুষ খুব কম হয়।’

তিতিক্ষা লেখেন, ‘যে ঘটনাটি ঘটেছে সেটা অবশ্যই দুঃখজনক কিন্তু রাহুলদার মৃত্যুতে ওর দোষ আছে বলে কি আপনাদের সত্যি মনে হয়? একটা মেয়েকে যা নয় তাই বলা হচ্ছে, ওর পুরনো ভিডিও আপলোড করা হচ্ছে। রাহুলদাকে বিচার দিতে গিয়ে অন্য একজনের সঙ্গে আপনারা খারাপ করছেন না তো?’

নেটিজেনদের উদ্দেশ্যে তিতিক্ষার কাতর প্রার্থনা, ‘আপনাদের সকলকে একটাই অনুরোধ করবো যে একটু ওর দিকটাও ভাবা প্র্যাকটিস করুন। হয়তো পাবলিক ফিগার বলে খুব সহজে টার্গেট করে দেওয়া যায় কিন্তু দিনের শেষে সবাই মানুষ। এই সময় এটা করবেন না। ও এমনিতেই অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে দিন।’

আরও পড়ুন: 'বিপদে না পড়লে বোঝা যায় না...', শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্কের সমীকরণ প্রসঙ্গে রণজয়

প্রসঙ্গত, ২৯ মার্চ রাহুলের মৃত্যুর পর থেকেই যে মানুষটার কথা বারবার বিভিন্ন প্রসঙ্গে উঠে এসেছে, তিনি হলেন অভিনেত্রী শ্বেতা মিশ্র। রাহুলের মৃত্যুর পর অভিনেত্রীর ফ্যান পেজ থেকে একাধিক পোস্ট হলেও অভিনেত্রী নিজে কিছু পোস্ট করেননি। কিন্তু এবার রাহুলের মৃত্যুর পর প্রথম অভিনেত্রীর ইনস্ট্রাগ্রাম একাউন্ট থেকে করা হল একটি পোস্ট।