...
...
Next Story

‘আমাকে ওঁর মতো দেখতে অনেকটা’, কোন বলিউড অভিনেত্রীকে পছন্দ করেন তিতিক্ষা?

বাংলা টলি জগতের খুব সুপরিচিত একজন অভিনেত্রী হলেন তিতিক্ষা দাস। তিনি যতটা সুন্দরী ততটাই মিষ্টি। অভিনয় নিয়ে আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে আপনি কি জানেন তিতিক্ষার প্রিয় অভিনেত্রীর নাম কি?

Published on: Oct 24, 2026, 22:29:47 IST
Advertisement

বাংলা টলি জগতের খুব সুপরিচিত একজন অভিনেত্রী হলেন তিতিক্ষা দাস। তিনি যতটা সুন্দরী ততটাই মিষ্টি। অভিনয় নিয়ে আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে আপনি কি জানেন তিতিক্ষার প্রিয় অভিনেত্রীর নাম কি?

কোন বলিউড অভিনেত্রীকে পছন্দ করেন তিতিক্ষা?
কোন বলিউড অভিনেত্রীকে পছন্দ করেন তিতিক্ষা?

সম্প্রতি একটি অনুষ্ঠানে তিতিক্ষাকে জিজ্ঞাসা করা হয় তিনি কোন অভিনেত্রীকে পছন্দ করেন। প্রশ্নের উত্তরে তিতিক্ষা জানান, তাঁকে একজন বলিউড অভিনেত্রীর মতো দেখতে হুবহু, এমন কথা অনেকেই তাঁকে বলে থাকেন। তিনিও সেই অভিনেত্রীকে পছন্দ করেন মন থেকে। তিনি আর কেউ নন, তিনি হলেন আলিয়া ভাট।

আরও পড়ুন: 'লড়াই করে আমি তো কিছু পাবো না', কঠিন সময়ে কেন চুপ থাকেন শ্যামোপ্তি?

তিতিক্ষা জানান, তিনি আলিয়াকে ভীষণ পছন্দ করেন। যেহেতু তাঁকে অনেকটা আলিয়ার মতো দেখতে তাই তিনি ব্যক্তিগতভাবেই পছন্দ করেন অভিনেত্রীকে। প্রসঙ্গত, এই মুহূর্তে বিগ বস বাংলায় রয়েছেন তিতিক্ষার বন্ধু নন্দিনী। টেলিভিশনের এপার থেকে বান্ধবীকে পুরোপুরি সাপোর্ট করছেন তিনি। দুজনের মুখের যেহেতু খুব মিল তাই এই দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘দুই শালিক’ ধারাবাহিকে যেটি সম্প্রচারিত হতো স্টার জলসায়।

আরও পড়ুন: ‘মনে হয়েছিল সব শেষ হয়ে গেল’, প্রথম কবে প্রেমে পড়েছিলেন ঋত্বিক?

কাজের ক্ষেত্রে

তিতিক্ষাকে সর্বশেষ স্টার জলসার জনপ্রিয় মেগা 'দুই শালিখ' ধারাবাহিকে দেখা গিয়েছিল। এই ধারাবাহিকে তাঁর চরিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তাছাড়াও সান বাংলার চর্চিত মেগা ‘সোহাগে আদরে’তেও তিতিক্ষাকে বেশ কয়েক বার একটি বিশেষ চরিত্রে নজর কাড়তে দেখা গিয়েছিল। এছাড়াও নায়িকা জি বাংলায় ‘ইচ্ছে পুতুল’, কালারস বাংলায় 'দত্ত অ্যান্ড বৌমা'র মতো হিট মেগা উপহার দিয়েছেন।

এছাড়া রাহুল মুখোপাধ্যায়ের ছবি ‘মন মানে না’ সিনেমাতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া তিনি অভিনয় করেছেন ওয়েব সিরিজে। ‘কাবেরী’, ‘গভীর জলের মাছ’ সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছিল তিতিক্ষাকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks