...
...
Next Story

Raj-Subhashree Tattoo: শুভশ্রীর ঘাড়ের ট্যাটুতে বরের নাম! তবে রাজের হাতে বউ নয়, খোদিত আছে অন্য কেউ

শুভশ্রী এতটাই রোম্যান্টিক যে ঘাড়ে বরের নামের ট্যাটু করিয়েছেন। তবে রাজের হাতে কিন্তু মোটেও বউয়ের নাম লেখা নেই। কার নাম লিখিয়েছিলেন প্রাক্তন বিধায়ক?

Published on: May 19, 2026, 11:30:13 IST
Advertisement

টলিউডের পাওয়ার কাপল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন দুজনে। বর্তমানে দুই সন্তান নিয়ে সুখের সংসার। অভিনয়-রাজনীতি সামলেও বেশ গুছিয়ে ঘর বেঁধেছেন তাঁরা। বিয়ের ৮ বছর পরেও, একে-অপরের প্রতি ভালোবাসা প্রদর্শনের কোনো সুযোগই ছাড়েন না তাঁরা। চলতি বছরের বিবাহবার্ষিকী একান্তে কাটিয়েছেন থাইল্যান্ডের ফুকেট শহরে।

রাজ ও শুভশ্রীর ট্যাটু।
রাজ ও শুভশ্রীর ট্যাটু।

তবে আপনি কি জানেন, অভিনেত্রী এতটাই রোম্যান্টিক যে ঘাড়ে বরের নামের ট্যাটু করিয়েছেন। টলিপাড়ার অনেক অভিনেত্রী হাতে, কোমরে, পিঠে ট্যাটু করিয়ে থাকেন। ব্যতিক্রম নন ইউভান-ইয়ালিনির মাম্মাও। শুভশ্রী ব্যাকলেস কোনও পোশাক অথবা পিঠখোলা ড্রেস পরলেই, নজরে আসে সেই ট্যাটু।

শুভশ্রীর ঘাড়ের কাছে ইংরাজিতে লেখা Mrs Choco। আর এই Choo হল বর রাজের পদবি চক্রবর্তীর শর্ট ফর্ম। অর্থাৎ ঘাড়ের কাছের ট্যাটুটির বাংলা করলে দাঁড়ায় শ্রীমতী চক্রবর্তী। এদিকে, একটি ট্যাটু রয়েছে রাজের হাতেও। যা তিনি করিয়েছেন ছেলের জন্মের পর। ইউভানের পায়ের ছাপ রয়েছে রাজের হাতে, সঙ্গে লেখা আছে ‘yuvaan’ নামও।

রাজ-শুভশ্রীর ট্যাটু।

২০২০ সালের ১২ সেপ্টেম্বর পৃথিবীতে আসে ইউভান। আর ২০২৩ সালের নভেম্বর মাসে জন্ম ইয়ালিনির। বর্তমান সময়ে রাজ আর শুভশ্রীকে ঘিরে রয়েছে বিতর্কের কালো মেঘ। ২০২১ সালে নির্বাচনে লড়েছিলেন রাজ। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটেও জিতেছিলেন তিনি। তবে ২০২৬ সালে এসে, নির্বাচনে হারেন রাজ। আর তারপর তাঁকে ঘিরে গণনা কেন্দ্রের বাইরে উঠেছিল ‘চোর-চোর’ রব। এমনকী, কাদাও ছোড়া হয় রাজের দিকে। তবে এই কঠিন সমময়েও বরের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন শুভশ্রী।

আপাতত শুভশ্রীর পুজোর সিনেমার জন্য চলছে অপেক্ষা। যেখানে তিনি দেবের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। দেব-শুভশ্রী জুটির সপ্তম সিনেমা হতে চলেছে। সদ্য শ্যুট শুরু হলেও, এখনো ছবির নাম ঠিক হয়নি। এই সিনেমায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও। আপাতত তিন মাস ধরে এই ছবির শ্যুট চলার কথা রয়েছে। এছাড়াও দেবালয় ভট্টাচার্যের একটি ছবিতে কাজ করেছেন শুভশ্রী, যেটি মুক্তির অপেক্ষায়।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe