...
...
Next Story

Nepal Flash Flood: নেপালে ভয়াবহ হড়পা বান, শুটিংয়ে গিয়ে আটকে খরাজ-রজতাভ! ফেরার পথ মিলল?

নেপালের চীন সীমান্ত সংলগ্ন এলাকায় হঠাৎ সৃষ্টি হওয়া মারাত্মক হড়পা বানের (Flash Flood) তাণ্ডবে পথঘাট ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের মাঝেই নেপালে আটকে পড়েছেন খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। খরাজের সঙ্গে তাঁর স্ত্রী-ও রয়েছেন।

Published on: Aug 27, 2026, 07:10:09 IST
Advertisement

নেপালের চীন সীমান্ত সংলগ্ন রসুয়া জেলায় আচমকা তৈরি হওয়া ভয়াবহ হড়পা বানের (Flash Flood) তাণ্ডবে পরিস্থিতি অত্যন্ত সঙ্গিন রূপ নিয়েছে। রাস্তাঘাট, সেতু ও যোগাযোগ ব্যবস্থা ধসে পড়ায় সেখানে একটি নতুন ছবির শুটিং করতে গিয়ে আটকে পড়েছেন টলিউডের দুই প্রখ্যাত অভিনেতা খরাজ মুখোপাধ্যায় এবং রজতাভ দত্ত। খরাজের সঙ্গে তাঁর স্ত্রী এবং শুটিং দলের অন্যান্য সদস্যরাও সেখানে রয়েছেন। বাংলাদেশের একটি ছবির শ্যুটিংয়ের কাজে নেপালে গিয়েছেন টলিউডডের এই দুই শিল্পী।

নেপালে ভয়াবহ হড়পা বান, শুটিংয়ে গিয়ে আটকে খরাজ-রজতাভ! ফেরার পথ মিলল?
নেপালে ভয়াবহ হড়পা বান, শুটিংয়ে গিয়ে আটকে খরাজ-রজতাভ! ফেরার পথ মিলল?

অভিনেতাদের বর্তমান পরিস্থিতি ও বক্তব্য:

নিরাপদে রয়েছেন: খরাজ মুখোপাধ্যায় জানিয়েছেন যে তাঁরা বর্তমানে হোটেলেই অবস্থান করছেন এবং নিরাপদে আছেন। গত ২০ তারিখ তাঁরা নেপালে পৌঁছেছিলেন। কিন্তু পৌঁছানোর পর থেকেই প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার শুটিং ব্যাহত হয়। অত্যন্ত কষ্ট করে বৃষ্টির মধ্যেই শুটিং শেষ করতে হয়েছে তাঁদের।

ফ্লাইট মিস ও বিকল্প পরিকল্পনা: দুর্যোগের কারণে কাঠমান্ডু যাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত সকালের বিমানটি তাঁরা ধরতে পারেননি। ফলে সড়কপথে ভারত সীমানার কাছে গোরক্ষপুর পৌঁছে সেখান থেকে ২৮ তারিখে সরাসরি কলকাতার বিমান ধরে দেশে ফেরার পরিকল্পনা করছেন তাঁরা।

প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র:

তিব্বত থেকে নেমে আসা ভোতে কোশি নদীতে আচমকা জলস্তর মারাত্মক বৃদ্ধি পাওয়ায় তিমুরে ও স্যাফ্রুবেশি-সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাজার, রাস্তা ও জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নেপাল ট্যুরিজম বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী বহু পর্যটক নিখোঁজ রয়েছেন, যার মধ্যে শতাধিক ভারতীয় নাগরিকও রয়েছেন। আপাতত নেপাল সেনা ও নিরাপত্তা বাহিনী উদ্ধারে নেমেছে এবং দুর্যোগের কবলে থাকা ভারতীয়রা নিরাপদে ফিরে আসার পথ খুঁজছেন।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe