...
...
Next Story

‘তোমার কাছে আদর খাওয়া…’! দেবজ্যোতিকে নিয়ে লিখলেন সৌমি, বারবার প্রেমিক বদলে ট্রোল

বুধবার প্রেমিক দেবজ্যোতির সঙ্গে একাধিক ছবি শেয়ার করে সৌমি উজার করলেন ভালোবাসা। কী লিখলেন প্রেমিককে নিয়ে?

Published on: Aug 26, 2026, 22:32:58 IST
Advertisement

প্রেম নিয়ে কিছুটা ‘বদনাম’ই হয়ে গিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সৌমি চক্রবর্তী। নিম ফুলের মধু-র 'রুচিরা' চরিত্র দিয়ে জায়গা করে নিয়েছিলেন সাধারণ মানুষের মনে। আপাতত জমিয়ে প্রেম করছেন দেবজ্যোতি রায় চৌধুরীর সঙ্গে। তবে প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করলেই শুনতে হয় কটাক্ষ।

দেবজ্যোতির সঙ্গে আদুরে ছবি শেয়ার করলেন সৌমি।
দেবজ্যোতির সঙ্গে আদুরে ছবি শেয়ার করলেন সৌমি।

বুধবার দেবজ্যোতির সঙ্গে একাধিক ছবি শেয়ার করে সৌমি লিখলেন, ‘তুমি আমার ক্রাইম পার্টনার, আমার পাগলামির পার্টনার, ঘোরাঘুরির পার্টনার, ঝগড়া-খুনসুটির পার্টনার, আবার দিনের শেষে আমার সবচেয়ে আপন মানুষটাও তুমি।’

সঙ্গে আরও লেখেন, ‘তোমাকে সারাদিন জ্বালানো, তোমার পিছনে লাগা, অকারণে ঝগড়া করা এগুলো বোধহয় আমার জীবনের সবচেয়ে প্রিয় কাজ! আর এত জ্বালানোর পর তোমার কাছেই এসে আদর খাওয়া—সেটাও আমারই কাজ। জীবনটা যতই বদলাক, আমাদের এই পাগলামি আর খুনসুটিগুলো যেন কখনও না বদলায়। কারণ আমার সমস্ত দুষ্টুমি, সমস্ত গল্প আর জীবনের প্রতিটা অ্যাডভেঞ্চারের পার্মানেন্ট পার্টনার তুমি।’

আপাতত লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে দেখা যাচ্ছে সৌমিকে। বরাবরই নিজের সম্পর্ক নিয়ে খোলামেলা সৌমি। কোনো সম্পর্ককেই খুব একটা গোপন রাখেননি। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের সেটে দেবজ্যোতি একেবারে সোজা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আসলে সৌমির সিঁথিতে সিঁদুর পরানোর দৃশ্য ছিল অভিনেতা-র। সিঁদুর পরাতে পরাতেই সৌম্যিকে বাস্তবের বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। দেবজ্যোতি! যা নিয়ে অভিনেতা জানান যে, শ্যুটিংয়ের সেই বিশেষ মুহূর্তের পরই তাঁর মনে হয়েছিল সৌম্যিকে বিয়ে করতে চান। লজ্জায় লাল হয়ে সৌমি এই ব্যাপারে জানিয়েছিলেন, ‘ওহ কিন্তু আমাকে প্রেম প্রস্তাব দেয়নি। তোমাকে ভালোবাসি এ কথা বলেনি। সরাসরি বিয়ের কথা বলেছিল’।

সৌমিও আর দেরি করেননি ‘হ্যাঁ’ করতে। দুই বাড়ি থেকে বিয়ের কথাও হয়ে গিয়েছে। দেবজ্য়োতির আগে কনটেন্ট ক্রিয়েটার পৃথ্বীশের সঙ্গে গভীর প্রেমে মগ্ন ছিলেন সৌমি। এমনকী দুজনে একসঙ্গে লিভ ইন করতেন। তার আগে সৌমির সঙ্গে সম্পর্ক ছিল এক মুসলিম যুবকের।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe