...
...
Next Story

গণেশ চতুর্থীতে মেতে উঠেছে গোটা টলিউড, নিজের বাড়িতেই পুজো দিলেন জিৎ-যশ-নুসরত

গণেশ চতুর্থী উপলক্ষে গোটা টলিউড মেতে উঠেছে আনন্দে। গণেশ পুজো মানেই দুর্গাপুজোর আনন্দের শুরু। পরের মাসেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর আগে নিজেদের বাড়িতে গণেশ পুজোর আনন্দে মেতে উঠেছেন টলিউড সেলিব্রেটিরা। এক নজরে দেখে নিন টলি পাড়ার গণেশ পুজোর কিছু ছবি।

Published on: Sep 14, 2026, 18:00:32 IST
Advertisement

গণেশ চতুর্থী উপলক্ষে গোটা টলিউড মেতে উঠেছে আনন্দে। গণেশ পুজো মানেই দুর্গাপুজোর আনন্দের শুরু। পরের মাসেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর আগে নিজেদের বাড়িতে গণেশ পুজোর আনন্দে মেতে উঠেছেন টলিউড সেলিব্রেটিরা। এক নজরে দেখে নিন টলি পাড়ার গণেশ পুজোর কিছু ছবি।

নিজের বাড়িতেই পুজো দিলেন জিৎ-যশ-নুসরত
নিজের বাড়িতেই পুজো দিলেন জিৎ-যশ-নুসরত

নিজের বাড়িতেই বড় করে গণেশ পুজো করেছেন জিৎ। গণেশ চতুর্থী উপলক্ষে একটি হলুদ পাঞ্জাবিতে সেজে উঠেছিলেন তিনি। পুজোর মুহূর্তের বেশ কিছু ছবি পোস্ট করে তিনি লেখেন, শুভ গনেশ চতুর্থী সবাইকে। ভগবান গনেশ প্রত্যেককে আনন্দ, শান্তি এবং সুখের আশীর্বাদ করুক। গণপতি বাপ্পা মরিয়া।

উৎসবের আমেজে মেতেছিলেন টেলিপাড়ার সেলিব্রিটিরাও। অভিনেত্রী উষসী সোশ্যাল মিডিয়ায় নিজের বাড়ির পুজোর ছবি পোস্ট করে লেখেন, গণপতির আশীর্বাদে জীবন ভরে উঠুক শান্তি সুখ আর সমৃদ্ধিতে। শুভ গনেশ চতুর্থী। এই দিন অভিনেত্রী নিজেকে সাজিয়েছিলেন লাল সাদা শাড়িতে।

বাদ যাননি দিতিপ্রিয়াও। একটি ময়ূরকণ্ঠি শাড়িতে নিজেকে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছেন প্রিয় গনেশকে। দেবও নিজের বাড়িতে পরিবারের সঙ্গে মেতে উঠেছেন গণেশ পুজোর আনন্দে।

কিছুদিন আগেই শেষ হয়েছে ‘কনে দেখা আলো’ সিরিয়ালের শেষদিনের শ্যুটিং। এই সিরিয়ালে সুদেব চরিত্রে অভিনয় করেছিলেন মৈনাক। এবার নিজের বাড়িতে পুজোর আনন্দে মেতে উঠতে দেখা গেল অভিনেতাকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks