...
...
Next Story

ডিসেম্বরে মুক্তি পাবে না ‘টনিক ২’, জিতের কারণেই কি এই সিদ্ধান্ত নিলেন দেব?

২০২৬-এর শুরুতেই নিজের সমস্ত সিনেমার নাম ঘোষণা করে দিয়েছিলেন দেব। এই বছর তিনি যে একগুচ্ছ ছবি নিয়ে আসতে চলেছেন, সে কথা আগেই জানিয়েছিলেন তিনি।

Published on: Aug 25, 2026, 17:30:49 IST
Advertisement

২০২৬-এর শুরুতেই নিজের সমস্ত সিনেমার নাম ঘোষণা করে দিয়েছিলেন দেব। এই বছর তিনি যে একগুচ্ছ ছবি নিয়ে আসতে চলেছেন, সে কথা আগেই জানিয়েছিলেন তিনি। ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’, ‘দেশু ’৭, ‘টনিক ২’, এই ছবির কথা ঘোষণা করেছিলেন দেব। কানাঘুষোয় শুনতে পাওয়া যাচ্ছিল, ‘খাদান ২’ ছবির মুক্তির কথাও।

ডিসেম্বরে মুক্তি পাবে না ‘টনিক ২’
ডিসেম্বরে মুক্তি পাবে না ‘টনিক ২’

কিন্তু এবার দেব নিজেই জানালেন তিনি নিজের সবকটি ছবি এই বছর মুক্তি দিচ্ছেন না। খুব সম্প্রতি পিছিয়ে গিয়েছে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র মুক্তির তারিখ। জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবি মুক্তির জন্য এই ছবিটি পিছিয়ে দিয়েছিলেন দেব। দুর্গাপুজোয় আসছে ‘দেশু ৭’। তাহলে ‘টনিক ২’ মুক্তি পাবে কবে?

আরও পড়ুন: উজি-ঋষির জীবনে আগমন নতুন ব্যক্তির, বোনের ঘর ভাঙা আটকাতে পারবেন নিশা?

দাদাগিরির মঞ্চ থেকে সংবাদ প্রতিদিনকে দেব জানান, শো নিয়ে সমস্যা হোক তিনি কখনওই চান না। যেমন তিনি চাননি তাঁর সিনেমা নিয়ে কোনও সমস্যা তৈরি হোক। তিনি আগেই জিৎকে জানিয়েছিলেন স্বাধীনতা দিবসের প্রাক্কালে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকার ছবি মুক্তির জন্য কিন্তু তখন জিৎ রাজি হননি।

আরও পড়ুন: 'দেখো ওল্ড ইয়াং ম্যান...', ‘দাদাগিরি’র মঞ্চ থেকে স্ত্রীকে ভিডিও কল করে কাকে দেখালেন সজল?

দেবের কথা থেকে মোটামুটি স্পষ্ট এই বছর দেবের দুটি ছবি মুক্তি পাবে। ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ আর ‘দেশু ৭’। তৃতীয় ছবিটি মুক্তির জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী বছরের জন্য। খুব সম্ভবত ডিসেম্বরে মুক্তি পাবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks