...
...
Next Story

'মীরা কারও পছন্দের জন্য তৈরি...', নিজের বর্তমান চরিত্র নিয়ে কী বললেন তন্বী?

এই মুহূর্তে জি বাংলার অন্যতম একটি জনপ্রিয় অনুষ্ঠান চিরদিনই তুমি যে আমার। টিআরপির তালিকায় প্রথম দিকেই নাম থাকে এই ধারাবাহিকের। ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র অপু এবং আর্য ভীষণ প্রিয় দর্শকদের। যদিও মাঝে এই জুটির মধ্যে মনোমালিন্য হয়েছিল তবে বর্তমানে তা মিটে গিয়েছে।

Published on: Oct 29, 2025, 14:05:18 IST
Advertisement

এই মুহূর্তে জি বাংলার অন্যতম একটি জনপ্রিয় অনুষ্ঠান ‘চিরদিনই তুমি যে আমার’। টিআরপির তালিকায় প্রথম দিকেই নাম থাকে এই ধারাবাহিকের। ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র অপু এবং আর্য ভীষণ প্রিয় দর্শকদের। যদিও মাঝে এই জুটির মধ্যে মনোমালিন্য হয়েছিল তবে বর্তমানে তা মিটে গিয়েছে।

নিজের বর্তমান চরিত্র নিয়ে কী বললেন তন্বী?
নিজের বর্তমান চরিত্র নিয়ে কী বললেন তন্বী?

তবে একটি ধারাবাহিকের গল্প শুধুমাত্র মুখ্য চরিত্রের উপর নির্ভর করে থাকে না, ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে যিনি অভিনয় করেন তার অনেক বড় অবদান থাকে ধারাবাহিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই ধারাবাহিকে তেমনই নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন তন্বী লাহা রায়।

আরও পড়ুন: কাঁটা চামচ নিয়ে পুলিশের বেশে সৌরভ-আবির! কাকে ধরতে আসছে ভোজন বাহিনী?

সম্প্রতি মীরা চরিত্রের জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন অভিনেত্রী। পুরস্কার পেয়ে আপ্লুত অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লেখেন, ‘মীরার প্রতি তোমার ভালোবাসার জন্য। মীরাকে মানুষের পছন্দের জন্য তৈরি করা হয়নি, সারা জীবন মনে রাখার জন্য তৈরি করা হয়েছে।’

অভিনেত্রী আরও লেখেন, ‘মীরা খারাপ ছিল না, তাকে অবমূল্যায়ন করা শেষ হয়ে গিয়েছে। মীরা আগুনের মধ্যে দিয়ে হেঁটেছে, নিজেকে শেষ করে দিয়েও হেসেছে, সে এমন অনেক সত্যিই সহ্য করেছে যা অন্য কেউ সহ্য করতে পারতো না। ধন্যবাদ অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা সৌন্দর্যকে দেখার জন্য। এই পুরস্কার শুধুমাত্র দর্শকদের উদ্দেশ্যে।’

মাতৃ বিয়োগের পর অভিনেতা রাজদীপ গুপ্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন ত্বনী। সম্পর্ক নিয়ে দুজনে ভীষণ সিরিয়াস ছিলেন। বিয়ে পর্যন্ত এগিয়েছিল সেই সম্পর্ক কিন্তু আচমকা ভেঙে যায় সেটি। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত পূর্ণ ছবি পোস্ট করে তাঁরা জানিয়ে দেন সম্পর্কে আর নেই তাঁরা।

আরও পড়ুন: 'আমি হয়তো ভালো সন্তান নই...', হঠাৎ এমন কথা কেন বললেন শ্রুতি?

কিছুদিন আগে একটি অনুষ্ঠানে রাজদীপের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন ত্বনী। একে অপরের সামনে দাঁড়িয়ে হেসে কথা বললেও অভিনেত্রীর মুখ দেখে নেটিজেনরা বুঝেছিলেন, মনে মনে বেশ ভালই কষ্টে আছেন তিনি। আপাতত সিঙ্গল লাইফ কাটাচ্ছেন তন্বী, তবে অপেক্ষায় রয়েছেন প্রকৃত ভালবাসার।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe