'এই দিনটা মনে থাকবে...', কোন অদ্ভুত ঘটনার সম্মুখীন হলেন তন্বী?

গত ২৫ জুলাই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তন্বী লাহা রায় জানান, তাঁর পেটে প্রায় ছয় মাসের বাচ্চার সাইজের একটি টিউমার ধরা পড়েছিল। জীবনের প্রথম অপারেশন তাই ভীষণ চিন্তায় ছিলেন তিনি, কিন্তু সবশেষে মসৃণ ভাবে অপারেশন হয় এবং এখন অনেকটাই সুস্থ অভিনেত্রী।

Published on: Aug 4, 2026, 15:30:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত ২৫ জুলাই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তন্বী লাহা রায় জানান, তাঁর পেটে প্রায় ছয় মাসের বাচ্চার সাইজের একটি টিউমার ধরা পড়েছিল। জীবনের প্রথম অপারেশন তাই ভীষণ চিন্তায় ছিলেন তিনি, কিন্তু সবশেষে মসৃণ ভাবে অপারেশন হয় এবং এখন অনেকটাই সুস্থ অভিনেত্রী।

কোন অদ্ভুত ঘটনার সম্মুখীন হলেন তন্বী?
কোন অদ্ভুত ঘটনার সম্মুখীন হলেন তন্বী?

এই বছর জন্মদিনের মাসটা বিভিন্ন কারণে ভালো কাটেনি তন্বীর, তার মধ্যে অপারেশন। খুব স্বাভাবিকভাবেই সবমিলিয়ে ভীষণ মন খারাপ ছিল তাঁর, তাই মন ভাল করতে পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তন্বী। তবে সেখানে এমন একটি অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি, যা ঈশ্বরের উপর তাঁর বিশ্বাসকে আরও চতুর্গুণ বাড়িয়ে দিল।

আরও পড়ুন: ফোন থেকে পাঞ্জাবি, জোরকদমে চলছে কেনাকাটা, সায়কের দাদার বিয়ে? জল্পনা তুঙ্গে

ওড়িশার খুব নিকটে অবস্থিত লিঙ্গরাজ মন্দির বহু বছরের পুরনো একটি শিব মন্দির। গত ৩ অগস্ট এই মন্দিরেই পুজো দিতে গিয়েছিলেন তন্বী। মনে কিছুটা ভয় ছিল কারণ ভিড়ের মধ্যে এই শারীরিক অসুস্থতা নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা কষ্টকর ব্যাপার। কিন্তু অবশেষে সমস্ত মনের দ্বিধা কাটিয়ে মন্দিরে পুজোর লাইনে দাঁড়ান তন্বী।

কিন্তু সেই পুজোর লাইনে দাঁড়িয়েই এমন একটা ঘটনা ঘটলো যা অবাক করে দিল অভিনেত্রীকে। পুজোর লাইনে দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎ করেই এক ব্যক্তি তাঁর কাছে আসেন এবং সোজা মন্দিরের ভেতর নিয়ে যান। প্রায় ১৫ মিনিট ধরে শিবের পুজো করার সুযোগ পান তন্বী।

তারিখটা বাংলার ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসের তৃতীয় সোমবার হলেও উড়িষ্যার মানুষের কাছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তাই এমন একটি সুন্দর দিনে এত ভালোভাবে শিবের আরাধনা করার সুযোগ পেয়ে আপ্লুত তন্বী। 'এই দিনটা মনে থেকে যাবে', হাজার মন খারাপের মধ্যেও শুধুমাত্র এতো সুন্দর একটা অভিজ্ঞতার জন্যই মন ভালো হয়ে গেল অভিনেত্রীর।

আরও পড়ুন: ‘ওঁর জীবন নিয়ে আমি কখনও…’, জিয়ার মৃত্যুর এত বছর পর যা বললেন সুরজ

প্রসঙ্গত, কিছুদিন আগেই জীবনের প্রথম ওয়েব সিরিজে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তন্বী। কিন্তু তার মধ্যে ধরা পড়ে যায় টিউমার, যদিও পরিচালক অরিন্দম অভিনেত্রীকে রিপ্লেস করেননি বরং সমস্ত সুযোগ সুবিধা দিয়েছেন। কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে বাকি শুটিংও সেরে ফেলবেন বলেই জানিয়েছেন অভিনেত্রী।