...
...
Next Story

Sohini Baby Name: ‘কে প্রেগন্যান্ট বুঝতে পারছি না,আমি না শোভন!' হবু বাচ্চার কী নাম রাখল সোহিনীর বর? হাসি চাপতে পারবেন না

‘শোভন বাচ্চার নাম রেখেছে টুল’, হ্যাঁ, হবু সন্তানের এহেন নামকরণে স্তম্ভিত সোহিনীও। কী যুক্তি দেখিয়েছেন গায়ক?

Published on: Sep 10, 2026, 13:00:39 IST
Advertisement

অন্তঃসত্ত্বা অবস্থাতেও ক্লান্তি নেই, পুরোদমে নিজের আসন্ন ছবি ‘বেগুনি রঙের আলো’-র প্রচারে ব্যস্ত অভিনেত্রী সোহিনী সরকার। আট মাসের গর্ভবতী হলেও ছবির প্রতি তাঁর দায়বদ্ধতা দেখে মুগ্ধ অনুরাগীরা। সম্প্রতি একটি প্রচার অনুষ্ঠানে এসে গর্ভাবস্থার এই মিষ্টি অভিজ্ঞতা ও জীবনের বিশেষ অধ্যায় নিয়ে খোলামেলা আড্ডায় মেতে উঠলেন তিনি।

‘কে প্রেগন্যান্ট বুঝতে পারছি না,আমি না শোভন!' হবু বাচ্চার কী নাম রাখল সোহিনীর বর? হাসি চাপতে পারবেন না
‘কে প্রেগন্যান্ট বুঝতে পারছি না,আমি না শোভন!' হবু বাচ্চার কী নাম রাখল সোহিনীর বর? হাসি চাপতে পারবেন না

নিজের প্রেগন্যান্সি নিয়ে অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে হেসে সোহিনী বলেন, ‘আমি প্রীতি জিন্টা আর সইফ আলি খানের একটা সিনেমা (নাম মনে করতে পারেননি সোহিনী, পাশ থেকে সাংবাদিক বন্ধু জানায় সালাম নমস্তে) দেখেছিলাম। সেখানে প্রেগন্যান্ট প্রীতির বেলজিয়াম ডার্ক চকোলেট খেতে ইচ্ছে করছিল। ভেবেছিলাম আমারও বুঝি এমন ক্রেভিংস হবে! কিন্তু আমার সেরকম কিছুই হচ্ছে না, বরং আমার চেয়ে বেশি ক্রেভিংস হচ্ছে শোভনের (গঙ্গোপাধ্যায়)। কে যে সত্যি প্রেগন্যান্ট—আমি না শোভন, সেটাই বোঝা দায়! আমার নাম করে এটা-সেটা আনছে, জিজ্ঞেস করছে আইসক্রিম খাবি? সামান্য একটু আমাকে দিয়ে বাকিটা ওই খেয়ে নিচ্ছে।’

কেবল ক্রেভিংসেই শেষ নয়, হবু সন্তানের জন্য স্বামী শোভন যে অদ্ভুত নাম পছন্দ করেছেন, তা শুনে যে কারও হাসি থামানো দায়! সোহিনী জানান, শোভন হবু সন্তানের নাম রেখেছেন 'টুল'। নামটি শুনে কারণ জানতে চাইলে শোভন নাকি যুক্তি দেন, ‘টুলের উপর উঠলে তো উঁচুতে ওঠা যায়!’ সোহিনী তার জবাবে রসিকতা করে বলেন, ‘উঁচুতে তো মই কিংবা সিঁড়িতে উঠলেও ওঠা যায়!’ পাশে থাকা পরিচালক-অভিনেত্রী মানসী সিনহা হেসে যোগ করেন, ‘আর কোনো নাম ছোট হবে না, তাই হয়তো টুল রাখা!’ সোহিনী আরও বলেন, 'মেয়ে হলে শেষমেশ নাম দাঁড়াবে 'টুলি', আর ছেলে হলে 'টুল'।'

এই পুজোর মুক্তি পাচ্ছে সোহিনী অভিনীতি ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। ছবিতে প্রথমবার যিশু সেনগুপ্তর সঙ্গে জুটিতে নায়িকা। ছবির প্রিমিয়ারে তিনি থাকতে পারবেন না তা জানিয়ে দিয়েছেন। কখন কী হবে তা বলা শক্ত, তবে পুজোর আগেই আসবে তার সন্তান সোহিনীর কথায় মিলেছে ইঙ্গিত।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks