...
...
Next Story

Saregamapa Update: টপ ৪-এর লড়াইয়ে স্বপ্নভঙ্গ! সারেগামাপা থেকে চোখের জলে বিদায় প্রমি গিরির, তবে থাকছে শেষ সুযোগ

Saregamapa Update: রবিবার রাতের এপিসোডে নির্ধারিত হলো এই সিজনের ‘সেরা ৪’ বা ফাইনালিস্টদের নাম। আর এই রুদ্ধশ্বাস লড়াইতে এসে স্বপ্নভঙ্গ হলো এই সিজনের অন্যতম প্রতিভাবান প্রতিযোগী প্রমি গিরির। সেরা ৫-এর মঞ্চে পৌঁছালেও, অল্পের জন্য সেরা ৪-এ জায়গা করে নিতে পারলেন না তিনি।

Published on: May 18, 2026, 09:30:31 IST
Advertisement

সঙ্গীতপ্রেমীদের সব নজর ছিল রবিবার রাতের সারেগামাপা-র মেগা এপিসোডের দিকে। কে পৌঁছাবেন ফাইনালে, আর কার সফর এখানেই থমকে যাবে— তা নিয়ে চলছিল জোর জল্পনা। অবশেষে জানা গেল ফলাফল। টপ ৫ থেকে টপ ৪-এর এই কঠিন অগ্নিপরীক্ষায় বাকিদের চেয়ে কিছুটা পিছিয়ে পড়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন প্রমি গিরি। তবে মঞ্চ ছাড়ার মুহূর্তে চোখে জল থাকলেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ধরে রেখেছিলেন প্রমি। সারেগামাপা-র জার্নিকে জীবনের অন্যতম সেরা আশীর্বাদ বলে উল্লেখ করলেন প্রতিযোগী।

টপ ৪-এর লড়াইয়ে স্বপ্নভঙ্গ! সারেগামাপা থেকে চোখের জলে বিদায় প্রমি গিরির! তবে…
টপ ৪-এর লড়াইয়ে স্বপ্নভঙ্গ! সারেগামাপা থেকে চোখের জলে বিদায় প্রমি গিরির! তবে…

‘হয়তো আমার জার্নি এতটাই ছিল’:

মঞ্চ থেকে বিদায় নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নিজের মনের সমস্ত অনুভূতি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রমি। তিনি লিখেছেন, ‘আজ টপ ৫ থেকে টপ ৪-এর লড়াইয়ে আমি আর এগিয়ে যেতে পারলাম না… হয়তো আমার জার্নি এতটাই ছিল। কিন্তু এতটা পথ আসতে পারাটাই আমার কাছে অনেক বড় আশীর্বাদ।’

সারেগামাপা মানে শুধু গান নয়, জীবনের শিক্ষা:

এই রিয়্যালিটি শো প্রমির জীবনে কতটা বড় পরিবর্তন এনেছে, তা জানিয়ে তিনি আরও লেখেন, ‘তবে সত্যি বলতে, সারেগামাপা আমাকে শুধু একটা মঞ্চ দেয়নি, দিয়েছে জীবনের অনেক বড় একটা শেখার সুযোগ। এখানে আমি শুধু গান গাইনি, শিখেছি… পেয়েছি অনেক নতুন এক্সপেরিয়েন্স , অনেক ভালোবাসা, অনেক স্মৃতি। এই পুরো জার্নিটা আমার কাছে সবসময় আশীর্বাদ হয়ে থাকবে। আমি জি বাংলার কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’

ফিরে আসার নতুন আশা— ওয়াইল্ড কার্ড এন্ট্রি:

তবে প্রমির অনুরাগীদের জন্য এখনই সব আশা শেষ হয়ে যায়নি। কারণ, আগামী সপ্তাহেই শো-তে টুইস্ট এনে ফিরছে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’র সুযোগ। প্রমি নিজেই সুখবরটি দিয়ে লিখেছেন, ‘জি বাংলাকে অনেক ধন্যবাদ, কারণ আগামী সপ্তাহে আবারও একটা সুযোগ দিচ্ছে তারা— ওয়াইল্ড কার্ড এন্ট্রির (Wild Card Entry) মাধ্যমে আবার গান গাওয়ার। এটা আমার কাছে সত্যিই অনেক বড় একটা সুযোগ। আপনারা সবাই আশীর্বাদ করবেন, যেন আমি নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারি এবং নিজের সেরাটা দিতে পারি মঞ্চে।’

প্রমি গিরির এই লড়াই এবং ইতিবাচক মানসিকতা ইতিমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। এখন দেখার, আগামী সপ্তাহে ওয়াইল্ড কার্ডের তুরুপের তাস খেলে প্রমি আবার সারেগামাপা-র মূল লড়াইয়ে নিজের জায়গা

সেরা ৪-এ কারা?

এই সিজনের অন্যতম চর্চিত দুই প্রতিযোগী আয়ুশ গুপ্তা এবং সায়ন্তনী ঘোষ সেরা চারে স্থান করে নিয়েছে। এছাড়াও হাওড়ার আন্দুলের ছেলে সৃজন পোড়েল এবং গীতশ্রী চৌধুরীও পৌঁছে গেছেন সেরা ৪-এ।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe