...
...
Next Story

‘এত সময় লেগে গেল টলিউডের তোমাকে সম্মান জানাতে?’, দাদাগিরিতে টোটাকে প্রশ্ন দেবের

মেরুন রঙের পঞ্জাবি পরে একেবারে বাঙালিবাবুর সাজে টোটা রায় চৌধুরীকে দেখা গেল দাদাগিরিতে। মেরুন রঙের পঞ্জাবি পরে একেবারে বাঙালিবাবুর সাজে এসেছিলেন অিনেতা।

Published on: Sep 28, 2026, 13:42:51 IST
Advertisement

দাদাগিরি-র নতুন এপিসোডে দেবের সঙ্গে দেখা গেল টোটা রায় চৌধুরীকে। এত বছরে প্রথমবার দাদাগিরি-র মঞ্চে অভিনেতা। মেরুন রঙের পঞ্জাবি পরে একেবারে বাঙালিবাবুর সাজে দেখা গেল অভিনেতাকে। শুধু টলিউড নয়, বর্তমানে বলিউড কাঁপাচ্ছেন টোটা। কাজ করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও।

দাদাগিরিতে প্রথমবার টোটা

দাদাগিরি-তে দেবের অতিথি টোটা।
দাদাগিরি-তে দেবের অতিথি টোটা।

টোটাকে সামনে পেয়ে দেব জানতে চান, ‘এতগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করছ, অভিজ্ঞতা কেমন?’ আর তাতে জবাব আসে, ‘আমি এটা উপলব্ধি করেছি, আমরা এগিয়ে আছি। কম সময়ের মধ্যে যত ভালো কাজ আমরা করতে পারি, সেটা আমি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে করতে দেখিনি কাওকে। ওই রিসোর্স পেলে আমরা এমন একটা লেভেলে ছবি বানাব, যেটা ওরা কল্পনা করতে পারে না।’

এরপরই টোটার উদ্দেশে দেবের প্রশ্ন, ‘এমন একটা সময়ে তোমায় সম্মান দিচ্ছে, কখনো রাগ হয় না। প্রশ্ন আসে না, এতটা সময় লেগে গেল টলিউডের আমাকে সম্মান জানাতে?’ যদিও দেবের এই কথায় টোটার থেকে কী জবাব আসে তা জানতে অপেক্ষা করতে হবে।

টোটা-র কেরিয়ার

১৯৯৬ সালে তরুণ মজুমদারের 'আলোর একফালি' সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন টোটা। তবে কেরিয়ারে বড় সাফল্য পান ঋতুপর্ণ ঘোষ পরিচালিত 'চোখের বালি' ছবিতে 'মহেন্দ্র' চরিত্রে অভিনয় করে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঐশ্বর্যা রাই বচ্চনের পাশাপাশি তার পারফরম্যান্স বিশেষভাবে প্রশংসিত হয়। সঙ্গে টোটা দর্শকদের থেকে ভালোবাসা পেয়েছে ফেলুদা হিসেবেও। বলিউডে কাহানি ২, হেলিকপ্টার ইলা, রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে দেখা গিয়েছে টোটাকে। সঙ্গে টোটাকে ঘরে ঘরে জনপ্রিয়তা এনে দেয় শ্রীময়ী ধারাবাহিকে তাঁর রোহিত সেন ধারাবাহিকটি।

দীর্ঘসময় জি বাংলার গেম শো দাদাগিরির সঞ্চালক হিসেবে দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে। তিনি ছাড়ার পর, যখন দেব নিজের কাঁধে তুলে নেন দাদাগিরি-র দায়িত্ব, তখন সমালোচনায় মুখর হয়েছিলেন অনেকেই। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে দাদাগিরি-কে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন দেব। বিভিন্ন মহল থেকে পেয়েছেন প্রশংসা। বর্তমানে শনি ও রবিবার ৯.৩০টায় সম্প্রচার হয় দাদাগিরি।

সম্প্রতি দাদাগিরিতে দেবকে নেওয়া নিয়ে পরিচালক অভিজিৎ সেন জানান যে, শো-তে দেবকে নেওয়ার কারণই ছিল, এমন একজনকে বেছে নেওয়া যে খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারে। যে সবাইকে নিয়ে এগোবে, সবার সাথে থাকবে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks