আবারও একটি দুঃসংবাদ শুনতে পাওয়া গেল টলিউডে । বাবাকে হারালেন অভিনেতা টোটা রায় চৌধুরী। অভিনেতার বাবা বিপ্লবাঙ্কুর রায় চৌধুরী দীর্ঘদিন ধরে ভুগছিলেন ফুসফুসের ক্যান্সারে।
আবারও একটি দুঃসংবাদ শুনতে পাওয়া গেল টলিউডে । বাবাকে হারালেন অভিনেতা টোটা রায় চৌধুরী। অভিনেতার বাবা বিপ্লবাঙ্কুর রায় চৌধুরী দীর্ঘদিন ধরে ভুগছিলেন ফুসফুসের ক্যান্সারে। শারীরিকভাবে তেমন সমস্যা ছিল না তাই পরিবারের কেউ প্রথমে ব্যাপারটা বুঝতে পারেননি। কিন্তু তারপর শরীরে যন্ত্রণা শুরু হতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
পিতৃহারা টোটা
৩ দিন তিনি ছিলেন চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে। এত কিছু করেও হল না শেষ রক্ষা। জীবন যুদ্ধে হেরে গেলেন টোটার বাবা। সব থেকে দুঃখজনক ঘটনা হল, ছেলের জন্মদিনের পরের দিনেই মারা গেলেন বাবা। এই মুহূর্তে টোটা সহ পরিবারের সকলে ভীষণ বিধ্বস্ত। গত সপ্তাহেই ছেলের জন্মদিনে ছেলের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেছিলেন টোটার বাবা, কিন্তু আর বাড়ি ফেরা হল না তাঁর।
টোটা এই মুহূর্তে কথা না বলতে পারলেও অভিনেতার স্ত্রী শর্মিলী রায়চৌধুরী সংবাদ প্রতিদিনকে জানিয়েছেন, শিরদাঁড়া একেবারে বেঁকে গিয়েছিল। পিঠের ব্যথা বাড়তেই চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সমস্ত পরীক্ষা করে চিকিৎসক জানিয়েছিলেন, চতুর্থ স্টেজে দাঁড়িয়ে রয়েছে ফুসফুসের ক্যান্সার। তড়িঘড়ি চিকিৎসা শুরুও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ভীষণ কষ্ট পেয়ে ইহলোক ত্যাগ করেন অভিনেতার বাবা।
প্রসঙ্গত, বিপ্লবাঙ্কুর রায়চৌধুরীর বয়স ছিল ৮৪ বছর। সমস্ত নিয়ম মেনে টোটা বাবার পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করবেন আগামী ২২ জুলাই। আপাতত কাজ থেকে বিরতি নিয়ে বাড়িতে রয়েছেন টোটা, পিতৃশোক কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি।