...
...
Next Story

পছন্দ নয় স্ত্রী-র, তাই ঘনিষ্ঠ দৃশ্যে না টোটার! চেনেন অভিনেতার বউকে? কী করেন শর্মিলি

‘আমার কাছে এটা যদিও অভিনয়, কিন্তু ও আমাকে বলেছিল…’! কেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন না, খোলসা করলেন অভিনেতা টোটা রায় চৌধুরী।

Updated on: May 15, 2026, 14:55:15 IST
Advertisement

টলিপাড়ার ‘হার্টথ্রব’ বলা হয় অভিনেতা টোটা রায় চৌধুরীকে। বাংলার পাশাপাশি, হিন্দি সিনেমাতেও নিজের ছাপ ফেলেছেন। শুধু তাই নয়, হলিউড প্রোজেক্টেও দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা অকপটে জানান যে, স্ত্রী শর্মিলি রায় চৌধুরী পছন্দ করেন না, তাই বেশ কয়েকবছর ধরে কোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন না।

টোটা রায় চৌধুরীর স্ত্রী শর্মিলি।
টোটা রায় চৌধুরীর স্ত্রী শর্মিলি।

স্ট্রেট আফ উইথ শ্রী পডকাস্টে এসে টোটাকে বলতে শোনা যায়, ‘আমি ইনটিমেট সিন করা অনেক বছর হল বন্ধ করে দিয়েছি। কারণ আমার স্ত্রী পছন্দ করেন না। আমার কাছে এটা যদিও অভিনয়। ওরকমভাবে তো বলে না কখনো পরিষ্কারভাবে, আমাকে একবার বলেছিল, এগুলো জানো তো আমার দেখতে ভালো লাগে না। আমি ভাবলাম, ও যদি অভিনেত্রী হত, আমি যদি দেখতাম ও খুব ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছে, আমারও তো সেটা ভালো লাগত না।’

‘খুব রিসেন্টলি একটা হলিউড প্রোজেক্ট এসছিল আমার কাছে, একটা ওটিটি শো, যার পুরোটাই নিউ ইয়র্কে হবে শ্যুট। ২০২৭-এ রিলিজ করবে। আমার অডিশন দেখে তাঁদের পছন্দ হয়েছিল একটা চরিত্রের জন্য, গুরুত্বপূ্র্ণ চরিত্র। সিলেক্টেড হয়ে গেছিলাম। তারপর আমাকে বলা হল, এখানে খুব ইনটিমেট একটা সিন আছে। আমি বললাম, তোমরা বলছ ইনটিমেট সিন, হলিউডের লোকেরা। তার মানে কোন মাত্রায় যেতে পারে! বলল তুমি চিন্তা কোরো না, ইনটিমেসি কোচ থাকবে। আমি বললাম সেটা আমি বুঝেছি, কিন্তু এখানে যে আমার সঙ্গে বসবাস করে, তার ভালো লাগবে না। হয় তোমরা এই সিনটা ড্রপ করো, নয় আমাকে।’, আরও বলেন টোটা।

২০০৩ সালে ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’ সিনেমার মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছন টোটা। শুভ মহরৎ’, ‘গল্প হলেও সত্যি’, ‘জানবাজ’-এর মতো বাংলা সিনেমাতে দেখা মিলেছে তাঁর। ‘হেলিকপ্টার ইলা’ (২০১৮), ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ (২০২১) এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (২০২৩)-র মতো হিন্দি ছবিতেও কাজ করেছেন।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks