...
...
Next Story

২২ বছর বয়সেই আত্মহত্যা ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রীর, কাজ করেছেন ভিকির সাথেও, সুশান্তের মৃত্যুদিনেই চরম সিদ্ধান্ত!

পালঘরের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে সঞ্চিতাকে, প্রাথমিক তদন্তে অনুমান অত্মহত্যা করেছেন অভিনেত্রী। ইনস্টায় প্রায় দেড় লক্ষ ফলোয়ার, ২২ বছরেই নামীদামী তারকার সঙ্গে স্ক্রিনশেয়ার। কী এমন হল অভিনেত্রীর?

Published on: Jun 15, 2026, 20:18:22 IST
Advertisement

গ্ল্যামার দুনিয়ায় নিজের পায়ের তলার মাটি শক্ত করতে শুরু করেছিলেন সবে। স্বপ্ন দেখছিলেন আরও বড় পর্দার। কিন্তু সেই সব রঙিন স্বপ্নকে মাঝপথেই থামিয়ে চলে গেলেন ছোটপর্দকার জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugale)। মাত্র ২২ বছর বয়সেই শেষ হয়ে গেল এক সম্ভাবনাময় অভিনেত্রীর জীবন। সোমবার, ১৫ জুন সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে মায়ানগরী মুম্বই এবং টলিউড-বলিউড বিনোদন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

২২ বছর বয়সেই আত্মহত্যা ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রীর, কাজ করেছেন ভিকির সাথেও, সুশান্তের মৃত্যুদিনেই চরম সিদ্ধান্ত!
২২ বছর বয়সেই আত্মহত্যা ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রীর, কাজ করেছেন ভিকির সাথেও, সুশান্তের মৃত্যুদিনেই চরম সিদ্ধান্ত!

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রবিবার (১৪ জুন, ২০২৬) সন্ধ্যায় মুম্বইয়ের কাছে নালাসোাপারার পূর্ব এলাকায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন সঞ্চিতা। কিন্তু কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন ২২ বছরের এই তরুণী? সেই রহস্যের জট কাটেনি এখনও।

১. মৃত্যুর কয়েক ঘণ্টা আগের সেই মায়াবী ‘রিল’

সঞ্চিতার আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার তো বটেই, স্তব্ধ হয়ে গিয়েছেন সহকর্মী ও অনুরাগীরাও। আর এই স্তব্ধতার বড় কারণ অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেও ইনস্টাগ্রামে অত্যন্ত হাসিখুশি মেজাজে নিজের একটি নাচের রিল ভিডিও পোস্ট করেছিলেন তিনি। গোলাপি পোশাকে লতা মঙ্গেশকরের কালজয়ী গান ‘ডফলি ওয়ালে ডফলি বাজা’-র তালে ঠোঁট মেলাতে দেখা গিয়েছিল তাঁকে।

ভিডিওতে তাঁর মুখের সেই অমলিন হাসি দেখে কেউ কল্পনাও করতে পারেননি যে, এর মাত্র কয়েক ঘণ্টা পরেই চিরতরে স্তব্ধ হয়ে যাবে এই চঞ্চল প্রাণ। সহ-অভিনেত্রী সিমরান বুধরুপ থেকে শুরু করে অনুরাগীরা সেই ভিডিওর কমেন্ট বক্সে এসে ভিড় করছেন, প্রশ্ন তুলছেন— “হঠাৎ কী এমন হলো, সঞ্চিতা?”

আচোল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন নালাসোপারার সাঁই সন্তোষী বিল্ডিংয়ের ফ্ল্যাটে নিজের ঘরেই ছিলেন সঞ্চিতা। সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে শোওয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে শাড়ির সাহায্যে সিলিং ফ্যানের সঙ্গে নিজেকে ঝুলিয়ে দেন তিনি।

পরিবারের সদস্যরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় ভাসাই-ভিরার মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে ‘মৃত’ বলে ঘোষণা করেন। ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। অভিনেত্রীর বাবা মাচ্ছিন্দ্র উগলের অভিযোগের ভিত্তিতে পুলিশ আপাতত একটি অপমৃত্যুর মামলা (ADR) দায়ের করে ঘটনার সবকটি দিক খতিয়ে দেখছে।

৩. টেলিভিশন থেকে ভিকি কৌশলের ছবি: নজরকাড়া কেরিয়ার

এক মধ্যবিত্ত মারাঠি পরিবার থেকে উঠে এসে নিজের দক্ষতায় মুম্বইয়ের কাস্টিং ডিরেক্টরদের নজরে এসেছিলেন সঞ্চিতা।

‘কুমকুম ভাগ্য’ (Kumkum Bhagya): জি টিভির এই তুমুল জনপ্রিয় মেগা ধারাবাহিকে ‘দিয়া ট্যান্ডন’-এর চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন তিনি। সঞ্চিতা নিজেই এটিকে তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলতেন।

‘ওয়াগলে কি দুনিয়া’: সোনি সাব-এর এই ধারাবাহিকে ‘রুচিতা জেটলি’ চরিত্রে তাঁর সাবলীল অভিনয় দর্শকদের মন ছুঁয়েছিল। দঙ্গল টিভির ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’ সিরিয়ালে মুখ্য চরিত্র ‘সুকুন’-এর ভূমিকাতেও অভিনয় করছিলেন তিনি।

বড় পর্দায় সুযোগ: কেবল ছোটপর্দাই নয়, ওটিটি এবং সিনেমাতেও পা রেখেছিলেন সঞ্চিতা। মনোজ বাজপেয়ীর সঙ্গে ‘সাইলেন্স ২’ ছবিতে স্ক্রিন শেয়ার করার পর, বলিউড সুপারস্টার ভিকি কৌশলের আগামী বিগ-বাজেট ঐতিহাসিক ছবি ‘ছাভা’ (Chhaava)-তেও একটি গুরুত্বপূর্ণ তরুণী ‘তারা রানি’-র চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

৪. সুশান্তের স্মৃতি এবং মানসিক স্বাস্থ্যের অন্তহীন লড়াই

কাকতালীয়ভাবে, ২০২০ সালের ১৪ জুন উদ্ধার হয়েছিল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ। ঠিক তার ছ'বছর পর, সেই একই তারিখ অর্থাৎ ১৪ জুনের অভিশপ্ত সন্ধ্যায় মাত্র ২২ বছর বয়সে ফুরিয়ে গেল সঞ্চিতার জীবন। বিনোদন জগতের চাকচিক্যের আড়ালে তরুণেরা কতটা মানসিক অবসাদ এবং একাকীত্বের মধ্য দিয়ে যাচ্ছেন, সঞ্চিতার এই অকাল প্রস্থান আবারও সেই জ্বলন্ত প্রশ্নটাকেই উস্কে দিল।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe