'এটা ছাড়া সোনার মেয়ের মুখ দেখা অসম্ভব', মিমিকে কী উপহার দিলেন ত্রমিলা?
আজ অর্থাৎ ২৬ নভেম্বর আইনিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন মিমি চক্রবর্তী। হবু স্বামী সিদ্ধার্থ দত্তকে নিয়ে তিনি একটাও কথা না বললেও ইতিমধ্যেই জানা গিয়েছে সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার। বহুদিন ধরেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দুজনের মধ্যে, অবশেষে তা পরিণত হতে চলেছে পরিণয়ে।
আজ অর্থাৎ ২৬ নভেম্বর আইনিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন মিমি চক্রবর্তী। হবু স্বামী সিদ্ধার্থ দত্তকে নিয়ে তিনি একটাও কথা না বললেও ইতিমধ্যেই জানা গিয়েছে সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার। বহুদিন ধরেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দুজনের মধ্যে, অবশেষে তা পরিণত হতে চলেছে পরিণয়ে।
মিমিকে কী উপহার দিলেন ত্রমিলা?
তবে মিমি চক্রবর্তীর হবু জা যে একজন অভিনেত্রী সেটা আগেই কেউ জানতো না। তিনি একজন টেলি দুনিয়ার বিখ্যাত অভিনেত্রী। মিমির হবু জায়ের নাম ত্রমিলা ভট্টাচার্য। এদিন মেয়ের সঙ্গে মিমির বিয়েতে হাজির থাকতে দেখা গিয়েছে তাঁকে।
অভিনেত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তাঁর শ্বশুরবাড়ির প্রত্যেকের জাহাজের লোক। তাঁর স্বামী ক্যাপ্টেন এবং সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার। মিমির প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, ‘মিমি ভীষণ ভালো একজন মেয়ে। খুব ভালো কথা বলতে পারে। বিয়ে থেকে কেনাকাটা সবকিছুই ও একাই দেখছে, আমার দেওরও ওর সঙ্গে রয়েছে।’
বিয়েতে মিমিকে কী উপহার দিচ্ছেন অভিনেত্রী জিজ্ঞাসা করাই তিনি বলেন, ‘সোনা ছাড়া তো মুখ দেখাই যায় না, তার ওপর যদি এমন সোনার মেয়ে হয় তাহলে সোনা ছাড়া তো কথাই নেই।’ কথা বলতে বলতেই তাড়াহুড়ো করতে দেখা যায় ত্রমিলাকে। তত্ত্ব নিয়ে আগেই এসে গিয়েছেন তাঁর স্বামী তাই তাঁকেও ডাকাডাকি শুরু হয়ে গিয়েছে ভিতর থেকে।
মিমির ছবি এখনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট না হলেও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেখানে পিছন দিক থেকে মিমিকে ভিকট্রি সাইন করতে দেখতে পাওয়া যায়। এই বিশেষ দিনে মিমি যে একটি অফ হোয়াইট লেহেঙ্গা পরেছেন এইটুকু আপাতত বোঝা যাচ্ছে।
অন্যদিকে সিদ্ধার্থর ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাস যেখানে সিদ্ধার্থকে সাদা রঙের পাঞ্জাবি পরে থাকতে দেখা যায়। অতিথিদের আপ্যায়নে ব্যস্ত থাকতে দেখা যায় সিদ্ধার্থকে। তবে আপাতত সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন মিমির আগামী ছবির জন্য।
Home/Entertainment/'এটা ছাড়া সোনার মেয়ের মুখ দেখা অসম্ভব', মিমিকে কী উপহার দিলেন ত্রমিলা?