...
...
Next Story

নীলের সঙ্গে ডিভোর্স চর্চার মাঝে বিলাসবহুল গাড়ি কিনলেন তৃণা, সঙ্গী সারমেয় চিনি

বিলাসবহুল গাড়ি কিনলেন তৃণা সাহা। আর এবারেও অনুপস্থিত বর নীল। বরং সারমেয় সন্তান চিনিকে কোলে নিয়ে গাড়ি কিনতে পৌঁছলেন তিনি।

Updated on: Jun 12, 2026, 18:32:08 IST
Advertisement

আরও একবার নীল ভট্টাচার্য আর তৃণা সাহা-র ডিভোর্স নিয়ে জোরদার চর্চা। তারই মাঝে নতুন পদক্ষেপ নিলেন ‘পরশুরাম’ নায়িকা। বিলাসবহুল গাড়ি কিনলেন তৃণা। আর এবারেও অনুপস্থিত বর নীল। বরং সারমেয় সন্তান চিনিকে কোলে নিয়ে গাড়ি কিনতে পৌঁছলেন তিনি।

গাড়ি কিনলেন তৃণা, সঙ্গী সারমেয় চিনি।
গাড়ি কিনলেন তৃণা, সঙ্গী সারমেয় চিনি।

একটি ভিডিয়ো শেয়ার করলেন তৃণা। যেখানে তাঁকে সাদা পোশাকে দেখা গেল চিনিকে কোলে নিয়ে। ভিডিয়োর উপরে লেখা, ‘৫ বছরের তৃণা এটার স্বপ্ন দেখেছিল’। আর পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘লক্ষ্য কখনোই সেই গাড়িটা ছিল না। লক্ষ্য ছিল এমন একজন নারী হয়ে ওঠা, যে গাড়িটা কিনতে সক্ষম।’

দেখুন তৃণার সেই পোস্ট-

এদিকে নীলকে উইশ না করলেও, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পরপর দুটি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ও বিস্ফোরক পোস্ট শেয়ার করেছিলেন তৃণা। একটিতে লেখেন, ‘অনুতাপ?? হাহাহা না, আমার আসল মানুষেরা এখনও আমার সাথেই আছে, আমি শুধু কিছু সাপকে হারিয়েছি।!!’ আরেকটি স্টোরিতে আলবার্ট আইনস্টাইনের ছবির ওপর একটি কোটেশন লেখা ছিল, ‘মাঝে মাঝে তোমার শুধু হারিয়ে যাওয়া প্রয়োজন, নিজেকে ক্ষতবিক্ষত অবস্থা থেকে সারিয়ে তোলার জন্য, এবং অতীতে তুমি যা ছিলে সেই জীবনে আর কখনও ফিরে না যাওয়ার জন্য। নতুন অধ্যায়। নতুন জীবন।’

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় তারকা জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্কের পর এই রাজকীয় বিয়ের আয়োজন টলিপাড়ায় বেশ সাড়া ফেলেছিল, যেখানে স্বয়ং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই দাম্পত্যের সমস্যার খবর আসতে থাকে সামনে। যার মধ্যে অন্যতম হল তাঁদের ‘চুক্তির বিয়ে’র খবর। এমনকী, মাঝে একে-অপরকে তাঁরা সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে আনফলোও করেছিলেন। যদিও বরাবরই বিয়ে ভাঙার খবরকে ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিয়েছেন নীল ও তৃণা।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe