বিগত কয়েকমাসে তৃণা সাহা-র ব্যক্তিগত জীবন বারবার এসেছে চর্চায়। কখনো শোনা গিয়েছে তিনি নীল ভট্টাচার্যের সঙ্গে করেছেন ‘চুক্তির বিয়ে’। তো কখনো তাঁর আর নীলের ‘ডিভোর্সের খবর’ জায়গা করে নিয়েছে শিরোনামে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর জীবনে আসা এই ঝড়েরই ইঙ্গিত। সঙ্গে জানালেন সেই কঠিন সময়ে তাঁর মন ভালো রাখতে সাহায্য করেছে তাঁর চারপেয়ে সন্তান চিনি।

পোষ্যর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে তৃণা লিখলেন, ‘ইদানিং জীবনটা একটু কঠিন যাচ্ছে… যদিও আমি কাউকে এতটা বুঝতে দিইনি। এই সমস্ত বিশৃঙ্খলা, কঠিন দিনগুলো আর যখন নিজেকে ঠিক নিজের মতো মনে হয় না, সেই মুহূর্তগুলোর মাঝেও এমন একজন আছে যে কোনো চেষ্টা ছাড়াই আমার মুখে হাসি ফোটাতে পারে।’
বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় তারকা জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্কের পর এই রাজকীয় বিয়ের আয়োজন টলিপাড়ায় বেশ সাড়া ফেলেছিল, যেখানে স্বয়ং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই দাম্পত্যের সমস্যার খবর আসতে থাকে সামনে। যার মধ্যে অন্যতম হল তাঁদের ‘চুক্তির বিয়ে’র খবর। এমনকী, মাঝে একে-অপরকে তাঁরা সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে আনফলোও করেছিলেন। যদিও বরাবরই বিয়ে ভাঙার খবরকে ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিয়েছেন নীল ও তৃণা। কিন্তু টলিউডেরই এক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে নীলের।
জুন মাসে নীলের জন্মদিনের পার্টিতেও ছিলেন না তৃণা। পরবর্তীতে এই নিয়ে আলোচনা তুঙ্গে উঠলে টাইমস অফ ইন্ডিয়াকে অভিনেত্রী সোজাসাপ্টা জানান যে, তিনি তাঁর কাজ এবং ক্যারিয়ার নিয়ে এখন ভীষণ ব্যস্ত। নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের বাইরে রাখার ইঙ্গিত দিয়ে তৃণা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বলেন, ‘বিবাহিত হওয়াটা আমার জীবনের একটা অংশ মাত্র; এটা আমার গোটা জীবন বা আমার সমগ্র অস্তিত্ব নয়।’ তবে তৃণা স্পষ্ট করেছেন, তাঁর আর নীলের ডিভোর্স হয়নি। তাঁরা এখনও বিবাহিত।
{{/usCountry}}জুন মাসে নীলের জন্মদিনের পার্টিতেও ছিলেন না তৃণা। পরবর্তীতে এই নিয়ে আলোচনা তুঙ্গে উঠলে টাইমস অফ ইন্ডিয়াকে অভিনেত্রী সোজাসাপ্টা জানান যে, তিনি তাঁর কাজ এবং ক্যারিয়ার নিয়ে এখন ভীষণ ব্যস্ত। নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের বাইরে রাখার ইঙ্গিত দিয়ে তৃণা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বলেন, ‘বিবাহিত হওয়াটা আমার জীবনের একটা অংশ মাত্র; এটা আমার গোটা জীবন বা আমার সমগ্র অস্তিত্ব নয়।’ তবে তৃণা স্পষ্ট করেছেন, তাঁর আর নীলের ডিভোর্স হয়নি। তাঁরা এখনও বিবাহিত।
{{/usCountry}}কাজের সূত্রে তৃণাকে এখন দেখা যাচ্ছে স্টার জলসার ‘পরশুরাম’ ধারাবাহিকে। আর নীল বর্তমানে জি বাংলা চ্যানেলে আসা ধারাবাহিক ‘দুলারি’-র নায়ক।