একের পর এক মেগা ধারাবাহিক বন্ধ হওয়ার হিড়িক পড়েছে টেলিপাড়ায়। ১৭ই মে-ই হয়ে গিয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শেষ দিনের শ্যুটিং। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার স্টুডিয়োপাড়ার অন্দরে জোর গুঞ্জন— এবার নাকি পাততাড়ি গোটানোর মুখে গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়ের মেগা ‘মিলন হবে কতদিনে’!

আশায় জল ঢালল টিআরপি (TRP):
এর আগে স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে ঋদ্ধিমান ও খড়ির চরিত্রে গৌরব-শোলাঙ্কি জুটির রসায়ন বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। দুই তারকার অনুরাগীদের সংখ্যাও আকাশছোঁয়া। তাই স্বভাবতই চ্যানেল কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ দর্শক— সবারই ধারণা ছিল যে, এই নতুন জুটির নতুন কাহিনিও টিআরপি তালিকায় ঝড় তুলবে। কিন্তু সম্প্রচারের শুরু থেকেই সেই ম্যাজিক দেখাতে ব্যর্থ হয়েছে ‘মিলন হবে কতদিনে’। দিনের পর দিন টিআরপি তালিকায় তেমন প্রভাব তো ফেলাই যায়নি, উল্টে গত সপ্তাহে রেটিং এসে ঠেকেছে একেবারে তলানিতে। আর এই কারণেই নাকি তড়িঘড়ি ধারাবাহিকটি বন্ধের সিদ্ধান্ত নিতে চলেছে প্রযোজনা সংস্থা।
কী বলছেন অন্দরের মানুষেরা?
ধারাবাহিক কি সত্যিই বন্ধ হচ্ছে? অফিশিয়ালি এখনও পর্যন্ত এই বিষয়ে শিল্পীদের কাছে কোনো পাকা খবর নেই। তবে শ্যুটিং ফ্লোরের ঘনিষ্ঠ সূত্র বলছে, যেভাবে তাড়াহুড়ো করে এপিসোডের শ্যুটিং এগোচ্ছে, তাতে অনেকেই মনে করছেন ধারাবাহিকটি একেবারে শেষ লগ্নে পৌঁছে গিয়েছে এবং শেষ অংশের শ্যুটিংই এখন চলছে। শুধু তাই নয়, এই সিরিয়ালের প্রোমোশনও দীর্ঘদিন বন্ধ রেখেছে চ্যানেল। না দেওয়া হয় প্রোমো, না সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয় নিয়মিত আপডেট। ৫.৩০-টার ‘মরা স্লটে’ ফেলে রেখেছে এই মেগাকে।
এই প্রসঙ্গে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী অলিভিয়া সরকারের সঙ্গে। এই মেগার মাধ্যমেই দীর্ঘদিন পর ছোটপর্দায় কামব্যাক করেছেন তিনি। ধারাবাহিক বন্ধের গুঞ্জন নিয়ে আনন্দবাজার অনলাইনকে অলিভিয়া বলেন, ‘এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। প্রযোজনা সংস্থার তরফে এই ধরনের কোনো তথ্য এখনও দেওয়া হয়নি। তাই ধারাবাহিক বন্ধ হচ্ছে কি না, এই বিষয়ে আমি কিছুই জানি না। বলতে পারব না।’
{{/usCountry}}এই প্রসঙ্গে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী অলিভিয়া সরকারের সঙ্গে। এই মেগার মাধ্যমেই দীর্ঘদিন পর ছোটপর্দায় কামব্যাক করেছেন তিনি। ধারাবাহিক বন্ধের গুঞ্জন নিয়ে আনন্দবাজার অনলাইনকে অলিভিয়া বলেন, ‘এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। প্রযোজনা সংস্থার তরফে এই ধরনের কোনো তথ্য এখনও দেওয়া হয়নি। তাই ধারাবাহিক বন্ধ হচ্ছে কি না, এই বিষয়ে আমি কিছুই জানি না। বলতে পারব না।’
{{/usCountry}}চ্যানেল বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, তলানিতে ঠেকা টিআরপি-র কারণে যে কোনো মুহূর্তে যে এই ধারাবাহিকের ওপর কোপ পড়তে পারে, সেই আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।