...
...
Next Story

TRP List: ফের টপার পরশুরাম, সঙ্গত বিদ্যার! তারে ধরি ধরি-পরিণীতা-জোয়ার ভাঁটা কত নম্বরে

জি বাংলায় এখন একাধিক মেগা-র সম্প্রচার হচ্ছে ৪৫ মিনিট। ফলে স্টার জলসার কিছু ধারাবাহিকের টিআরপি রেটিং এসছে অন্য মেগার সঙ্গে। চলুন দেখে নেওয়া যাক সেরা দশে জায়গা হল কাদের?

Updated on: May 14, 2026, 13:00:38 IST
Advertisement

অবশেষে এসে গেল টিআরপি-র সেরা দশ তালিকা। যার জন্য গোটা সপ্তাহটা অপেক্ষা করে থাকে নেটিজেনরা। এখন দেখারকে নিল এবারে টপার পজিশন। তবে আইপিএল চলার কারণে টিআরপি-র নম্বর এসে ঠেকেছে একেবারে তলানিতে। সর্বোচ্চ টিআরপি পাওয়া মেগা-র রেটিং মাত্র ৪.৭।

টিআরপি-র সেরা দশে কোন কোন মেগা।
টিআরপি-র সেরা দশে কোন কোন মেগা।

টপার পজিশনে এবার একই সঙ্গে তিনটি মেগা। পল্লবী শর্মা, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের তারে ধরি ধরি মনে করি ৪.৭ রেটিং পেয়েছে। তবে একইসঙ্গে রয়েছে পরশুরাম আর প্রোফেসর বিদ্যা ব্যানার্জির ১৫ মিনিট। দ্বিতীয়স্থানে রয়েছে জি বাংলারই ধারাবাহিক পরিণীতা, রেটিং উঠল ৪.৬। আর তৃতীয় স্থানে জোয়ার ভাঁটা ধারাবাহিকটি। এসেছে ৪.৪ রেটিং।

চতুর্থ স্থান আবার ঘেঁটে ঘ। ও মোর দরদিয়া ধারাবাহিকটির সঙ্গে রয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জীর শেষ ১৫ মিনিট আর গঙ্গা। রেটিং এসেছে ৪.৩। পঞ্চম স্থানে কনে দেখা আলো ধারাবাহিকটির রেটিং ৪.২।

ছয় নম্বরে কুসুম, পেল ৪.১ রেটিং। যদিও স্লট হারিয়েছে ও মোর দরদিয়ার কাছে। সাত নম্বরে প্রতিজ্ঞা + সংসারের সংকীর্তন, রেটিং তুলল ৩.৪। প্রতিজ্ঞা + সংসারের সংকীর্তন ৩.৮ রেটিং দিয়ে সপ্তম স্থান করল দখল।

চর্চায় থাকা কমলা নিবাস ধারাবাহিকটি এই সপ্তাহেও সেভাবে টিআরপি তালিকায় জমিয়ে বসতে পারছে না। রেটিং এসেছে ৩.৪, তবে স্লট হারাতে হয়নি। কারণ প্রতিপক্ষ লক্ষ্মী ঝাঁপি-র রেটিংও ৩.৪। পেয়েছে অষ্টম স্থান। দশম স্থানে কম্পাস + লক্ষ্মী ঝাঁপি, রেটিং ২.২।

দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা-

দ্বিতীয়: পরিণীতা (৪.৬)

তৃতীয়: জোয়ার ভাঁটা (৪.৪)

চতুর্থ: ও মোর দরদিয়া/ প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (১৫ মিনিট) + গঙ্গা (৪.৩)

পঞ্চম: কনে দেখা আলো (৪.২)

ষষ্ঠ: কুসুম (৪.১)

সপ্তম: প্রতিজ্ঞা + সংসারের সংকীর্তন (৩.৮)

অষ্টম: লক্ষ্মী ঝাঁপি/ কমলা নিবাস (৩.৪)

নবম: শুধু তোমারই জন্য + রাঙামতি তীরন্দাজ (১৫ মিনিট) (২.৫)

দশম: কম্পাস + লক্ষ্মী ঝাঁপি (২.২)

এদিকে শেষ হতে চলেছে চিরদিনই আমি যে তোমার ধারাবাহিকটি। রেটিং এল এই সপ্তাহে ১.৮। যদিও স্লট পেয়েছে মিলন হবে কতদিনে + কম্পাসের থেকে, ১.৩ রেটিং পেয়েছে । জি বাংলা-র সাত পাকে বাঁধা-র রেটিং এল ২.১।

নন ফিকশনের কথা বললে চলতি সপ্তাহে সারেগামাপা-র রেটিং মাত্র ৩.৭। যদিও জলসা ফিকশন একটু পিছিয়ে, রেটিং তুলল ৩.১।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe