এসে গেল টিআরপি-র সেরা দশ তালিকা। আর এই সপ্তাহে সকলের নজর ছিল স্বস্তিকা দত্তের কামব্যাক মেগা প্রফেসর বিদ্যা ব্যানার্জীর দিকে। যা শুরুতেই করল বাজিমাত। দ্বিতীয় সপ্তাহে ধারাবাহিকের টিআরপি এল ৬.৬। শুধু তাই নয়, দাদামণির থেকে স্লটও রাখল নিজের দখলে। প্রতীক সেনের মেগার নম্বর উঠেছে মাত্র ৬.০।

যদিও প্রফেসর বিদ্যা ব্যানার্জি দ্বিতীয় স্থানে। চলতি সপ্তাহেও প্রথম স্থানে অপ্রতিরোধ্য পরশুরাম। টিআরপি রেটিং ৬.৮। আর পরশুরামের কাছে স্লট হারিয়ে পরিণীতার রেটিং এসেছে ৬.৩, রয়েথে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে যৌথভাবে রাঙাতি তীরন্দাজ আর জগদ্ধাত্রী। রেটিং এসেছে ৬.১।
হাজারও বিতর্কের মাঝেও কিন্তু টিআরপি তালিকায় মোটামুটি ভালোই ফল করেছে চিরদিনই তুমি যে আমার। জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের চলমান বিতর্কের মাঝেও জি বাংলার এই ধারাবাহিকের রেটিং এল ৬.০। পেয়েছে পঞ্চম স্থান। তবে দেখার দিতিপ্রিয়ার মুখ বদলর পর রেটিং ধরে রাখতে সক্ষম হয় কি না এই মেগা! আর পাঁচ নম্বরে রয়েছে দাদামণি ধারাবাহিকটিও।
এদিকে চলতি সপ্তাহেই খবর এসেছে আচমকা বন্ধ করা হচ্ছে ফুলকি। এই সপ্তাহেও দিব্যানী ও অভিষেকের মেগার নম্বর এল ৫.৮, রয়েছে ষষ্ঠ স্থানে।
দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা-
প্রথম: পরশুরাম (৬.৮)
দ্বিতীয়: প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৬.৬)
{{/usCountry}}দ্বিতীয়: প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৬.৬)
{{/usCountry}}তৃতীয়: পরিণীতা (৬.৩)
চতুর্থ: রাঙামতি তীরন্দাজ/ জগদ্ধাত্রী (৬.১)
পঞ্চম: চিরদিনই তুমি যে আমার, দাদামণি (৬.০)
ষষ্ঠ: ফুলকি (৫.৮)
সপ্তম: চিরসখা/ জোয়ার ভাঁটা (৫.৭)
অষ্টম: লক্ষ্মী ঝাঁপি/ ও মোর দরদিয়া (৫.৪)
নবম: কম্পাস (৫.০)
দশম: কনে দেখা আলো (৪.৮)
এদিকে চিরসখা-র টিআরপি কিন্তু সেভাবে বাড়েনি। এমনকী, কমলিনী-স্বতন্ত্রর বিয়ে, স্বতন্ত্রর উপরে আসা ধর্ষখের তকমা, কিছুই সেভাবে বদলাতে পারেনি হিসেব। জোয়ার ভাঁটা আর চিরসখা যৌথভাবে স্লট রাখল দখলে। ৫.৭ রেটিং পেল দুটি ধারাবাহিকই, দখল করল সপ্তম স্থান।
আট নম্বরে লক্ষ্মী ঝাঁপি আর ও মোর দরদিয়া ধারাবাহিক। নয়ে কম্পাস আর দশম স্থানে কনে দেখা আলো।
এদিকে স্লট বদলের পর রাণী ভবানী-র নম্বর একেবারে তলানিতে। বিকেল ৫টার স্লটে রেটিং এল মাত্র ১.৭। বিপরীতে থাকা দিদি নম্বর ১-এর নম্বর উঠল ২.৭। এদিকে কুসুমের (৪.২) থেকে এবারেও স্লট ছিনিয়ে নিতে ব্যর্থ ভোলে বাবা পার করেগা (৩.৪)। তবে তুই আমার হিরো (৪.৮)-র থেকে এগিয়ে কম্পাস (৫.০)।