বিতর্কে জর্জরিত ‘চিরদিনই তুমি যে আমার’! তবে তারই মাঝে টিআরপিতে বেশ ভালো ফল করল জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিক। লক্ষ্মী ঝাঁপি থেকে স্লট কেড়ে নিল তো বটেই, সঙ্গে ৬.১ রেটিং পেয়ে চিরদিনই তুমি যে আমার টিআরপি তালিকার পঞ্চম স্থানে।

তবে টপার হল ‘পরশুরাম’, রেটিং উঠল ৭.১। ছিনিয়ে নিল স্লট পরিণীতার থেকে, রেটিং উঠেছে ৬.৩। দখল করেছে চতুর্থ স্থান। দ্বিতীয় রঙামতি তীরন্দাজ ধারাবাহিকটি। আর তৃতীয় স্থানে মাত্র চার মাসে স্লট হারানো ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’, পেল ৬.৫ রেটিং। অর্থাৎ টপ তিনে এবার জলসার দাদাগিরি। জি বাংলার মুখ বাঁচিয়েছে পরিণীতা আর চিরদিনই তুমি যে আমার।
তবে উল্লেখযোগ্য ফল ‘ও মোর দরদিয়া’-র, রেটিং ৫.৯। ৭ অক্টোবর থেকে পথচলা শুরু। কথা-র জায়গা নেওয়ায় অনেকেই রেগে মেগে একসা হয়েছিলেন। তবে দেখা যাচ্ছে জগদ্ধাত্রীকে হারিয়ে স্লট রাখতে পারল এবারে নিজের দখলে। এই প্রথম জগদ্ধাত্রীর থেকে স্লট ছিনিয়ে নিতে পারল ‘বাহামণি’ রণিতা দাসের মেগা। যদিও জগদ্ধাত্রীর রেটিং সামান্যই কম, মাত্র ৫.৮।
দেখে নিন টিআরপিতে সেরা দশ তালিকা-
প্রথম: পরশুরাম আজকের নায়ক (৭.১)
দ্বিতীয়: রাঙামতি তীরন্দাজ (৬.৯)
তৃতীয়: রাজরাজেশ্বরী রাণী ভবানী (৬.৫)
{{/usCountry}}তৃতীয়: রাজরাজেশ্বরী রাণী ভবানী (৬.৫)
{{/usCountry}}চতুর্থ: পরিণীতা (৬.৩)
পঞ্চম: চিরদিনই তুমি যে আমার (৬.১)
ষষ্ঠ: ও মোর দরদিয়া (৫.৯)
সপ্তম: জগদ্ধাত্রী/ জোয়ার ভাঁটা (৫.৮)
অষ্টম: চিরসখা (৫.৭)
নবম: আমাদের দাদামণি/ ফুলকি (৫.৫)
দশম: লক্ষ্মী ঝাঁপি (৫.৪)
এদিকে আবার টিআরপিতে নম্বর কমে গেল চিরসখা-র। ৫.৭ রেটিং পেয়ে অষ্টম স্থানে। এমনকী ৫.৮ রেটিং তোলা জোয়ার ভাঁটা-র কাছেও স্লট হারাতে হল কমলিনী-স্বতন্ত্রকে। নবম স্থানে দুটি ধারাবাহিক-আমাদের দাদামণি ও ফুলকি, রেটিং মাত্র ৫.৫। আর লক্ষ্মী ঝাঁপির রেটিং উঠল ৫.৪।
এদিকে টিআরপি-তে মারাত্মক নিম্নগামী গৃহপ্রবেশ আর শুভ বিবাহ। দুটো ধারাবাহিকই টেনে নিয়ে যাওয়া হচ্ছে দেখে রীতিমতো বিরক্ত দর্শক। একই রকম হাল আনন্দীরও, রেটিং মাত্র ২.৭। কনে দেখা আলো-র রেটিং এল ৫.০। এদিকে নতুনদের মধ্যে কিছুতেই জমিয়ে উঠতে পারছে না ভোলে বাবা পার করেগা, রেটিং উঠল ৩.০।
এবার আসা যাক নন ফিকশনের প্রসঙ্গে। সারেগামাপা-র নতুন সিজন সেভাবে জমিয়ে বসতে পারছে না। এই সপ্তাহে রেটিং উঠল ৪.৭। এদিকে দিদি নম্বর ১-এর সানডে ধামাকা-র রেটিং উঠল ৪.৪।